তামান্না খান, কলকাতাঃ ভারতের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ফেডারেল ব্যাংকে Sales Officer পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কর্পোরেট পে-রোলের অধীনে কর্মী নিয়োগ করা হবে। দেশজুড়ে কলকাতা, দিল্লি, মুম্বই-সহ একাধিক প্রধান শহরে এই নিয়োগের সুযোগ রয়েছে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই নিয়োগের যোগ্যতা, বয়সসীমা, বেতন, নির্বাচন প্রক্রিয়া, কাজের স্থান এবং কীভাবে আবেদন করবেন—সহ সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
ফেডারেল ব্যাংকে চাকরির সুযোগ
| নিয়োগকারী সংস্থা | ফেডারেল ব্যাংক। |
| পদের নাম | সেলস অফিসার – কর্পোরেট স্যালারি। |
| কাজের বিভাগ | রিটেল লায়াবিলিটিজ। |
| আবেদন পদ্ধতি | অনলাইন। |
| আবেদনের ওয়েবসাইট | federal.bank.in/careers |
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেকোনও শাখায় ন্যূনতম স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। অর্থাৎ নির্দিষ্ট কোনও বিষয়ে ডিগ্রি থাকা বাধ্যতামূলক নয়। যেকোনও বিষয়ে স্নাতক পাশ প্রার্থীরা এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: রেশন নিতে নতুন নিয়ম, স্মার্টফোনে আসবে টোকেন! না দেখালে মিলবে না বিনামূল্যে খাদ্য
কাজের অভিজ্ঞতা
এই পদে আবেদন করতে হলে প্রার্থীর Banking, Financial Services and Insurance (BFSI) ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বিশেষ করে Corporate Salary Account Acquisition অথবা Retail Banking-এ অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৩৫ বছর হতে হবে। অর্থাৎ প্রার্থীর জন্মতারিখ ১ আগস্ট ১৯৯১ বা তার পরে হতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
নির্বাচিত প্রার্থীদের জন্য ফেডারেল ব্যাংকের তরফে আকর্ষণীয় বার্ষিক CTC দেওয়া হবে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা এবং পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার ভিত্তিতে বার্ষিক বেতন প্যাকেজ ৪.৬৪ লক্ষ টাকা থেকে সর্বোচ্চ ১০.৯৩ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।
আরও পড়ুন: ১ লাখ শূন্যপদে নিয়োগ, সেপ্টেম্বরেই শুরু প্রক্রিয়া! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কিভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের ফেডারেল ব্যাংকের অফিসিয়াল জব পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
- প্রথমে ফেডারেল ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট federal.bank.in/careers-এ গিয়ে ক্যারিয়ার সেকশনে প্রবেশ করুন।
- ওয়েবসাইটের ‘Talent Connect‘ জব পোর্টালে গিয়ে নতুন প্রোফাইল তৈরি করুন। পূর্বে রেজিস্টার করা থাকলে ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- প্রোফাইল আপডেট বা তৈরির সময় আপনার পছন্দের কাজের বিভাগ হিসেবে ‘Retail Liabilities‘ নির্বাচন করুন।
- আপনার সমস্ত কাজের অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার বিবরণ সংবলিত একটি আপডেট করা সিভি আপলোড করুন।
- সমস্ত তথ্য পুনরায় যাচাই করে ফর্মটি সাবমিট করুন।
| গুরুত্বপূর্ণ বিষয় | তারিখ |
|---|---|
| অনলাইন আবেদন শুরু | ২১ আগস্ট ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ৩১ আগস্ট ২০২৬ |
