১ লাখ শূন্যপদে নিয়োগ, সেপ্টেম্বরেই শুরু প্রক্রিয়া! বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

-

তামান্না খান, কলকাতাঃ রাজ্যে পালাবদলের পর এবার কর্মসংস্থান নিয়েও বড় ঘোষণা করলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি পুরুলিয়ার মানবাজারে একটি জল প্রকল্পের উদ্বোধন করতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, আগামী ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে রাজ্যজুড়ে ১ লক্ষ শূন্যপদে নিয়োগ করার লক্ষ্য নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, এই নিয়োগ প্রক্রিয়ার কাজ আগামী সেপ্টেম্বর মাস থেকেই শুরু হবে। ফলে দীর্ঘদিন ধরে সরকারি চাকরির অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের জন্য এই ঘোষণা নতুন আশার আলো তৈরি করেছে। এখন দেখার বিষয়, কোন কোন দফতরে কতগুলি পদে নিয়োগ হবে এবং কবে থেকে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে 1 লাখ শূন্যপদে নিয়োগের কাজ

রাজ্যে ক্ষমতায় আসার আগেই বিজেপির তরফে কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সরকার গঠন হলে রাজ্যের বহু ছেলে-মেয়ের জন্য চাকরির সুযোগ তৈরি করা হবে বলে জানানো হয়েছিল। এবার সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার ওপর জোর দিয়ে বলেন, স্কুল সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন এবং পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে লিখিত পরীক্ষা নিয়ে নিয়োগ করা হবে।

- Advertisement -
আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে পাবেন ৩০০০ টাকা?

শুভেন্দু অধিকারী বলেন, “31 মার্চ, 2027 সালের মধ্যে শিক্ষক, পুলিশ সহ আরও সবমিলিয়ে মোট 1 লক্ষের কাছাকাছি নিয়োগ হবে। এই নিয়োগ হবে সম্পূর্ণ মেধা অনুযায়ী স্বচ্ছতা মেনে।” আগামী দিনগুলিতে রাজ্যে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে মৌখিক পরীক্ষার নম্বর কমিয়ে লিখিত পরীক্ষার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী। সেই সাথে তিনি এদিন স্পষ্ট জানান, 2027 সালের 31 মার্চের মধ্যে 1 লাখের কাছাকাছি নিয়োগের কাজ শুরু হবে সেপ্টেম্বর মাস থেকেই।

মুখ্যমন্ত্রীর এই আশ্বাসের পর নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন রাজ্যের চাকরিপ্রার্থীরা। উল্লেখ্য, ২০২৬-২৭ অর্থবর্ষের রাজ্য বাজেটেও প্রায় ১ লক্ষ শূন্যপদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছিল। সেই নিয়োগের ক্ষেত্রে পুলিশ, শিক্ষক এবং শিক্ষাকর্মী বিভাগে উল্লেখযোগ্য সংখ্যক পদ রাখা হবে বলে জানানো হয়েছিল। এবার মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক ঘোষণার পর কয়েকটি সরকারি সূত্রের দাবি, পরিকল্পনা অনুযায়ী সেপ্টেম্বর মাস থেকেই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে।

- Advertisement -
আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বড় উদ্যোগ, যোগ্য মহিলাদের জন্য নয়া ব্যবস্থা রাজ্যের

মনে করা হচ্ছে, পুলিশ থেকে শুরু করে শিক্ষক, পঞ্চায়েত, শিক্ষা কর্মী সহ রাজ্য সরকারের একাধিক বিভাগে যোগ্য ছেলে মেয়েদের নিয়োগ করা হবে। সেক্ষেত্রে প্রায় 1 লাখ শূন্যপদের মধ্যে শিক্ষক ও শিক্ষাকর্মী বিভাগে প্রায় 50 হাজার, পুলিশের বিভিন্ন পদ মিলিয়ে প্রায় 20 হাজার এছাড়াও পঞ্চায়েতে খুব সম্ভবত 20 হাজারের কাছাকাছি নিয়োগ ও অন্যান্য দপ্তর মিলিয়ে সর্বসাকুল্যে প্রায় 1 লাখ ছেলে মেয়েকে নিয়োগ করবে রাজ্য সরকার। সব ঠিক থাকলে, খুব শীঘ্রই, সম্ভবত আগামী সেপ্টেম্বরে এই সংক্রান্ত নতুন ঘোষণা আসতে পারে নবান্নের তরফে।

Breaking News