Homeপ্রকল্পসরকারি প্রকল্প১ জুন থেকে মহিলাদের জন্য বড় সুখবর! অন্নপূর্ণা ভাণ্ডারে মিলবে ৩০০০ টাকা

১ জুন থেকে মহিলাদের জন্য বড় সুখবর! অন্নপূর্ণা ভাণ্ডারে মিলবে ৩০০০ টাকা

-

যে প্রশ্ন এতদিন ধরে রাজ্যের বহু মহিলার মনে ঘুরপাক খাচ্ছিল, অবশেষে তারই উত্তর মিলল। আগামী ১ জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্পের আওতায় মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করল বিজেপি সরকার। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতেই এই বড় সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। তবে এই সুবিধা পেতে হলে নির্দিষ্ট নিয়ম মেনে আবেদন করতে হবে এবং শুধুমাত্র যোগ্য মহিলারাই এই প্রকল্পের আওতায় আসবেন। এর পাশাপাশি মহিলাদের জন্য আরও বড় স্বস্তির খবর, সরকারি বাসে এবার থেকে সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণের সুবিধাও চালু করল সরকার।

১ জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা (Annapurna Bhandar)

প্রসঙ্গত, ক্ষমতায় আসার আগেই বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে বাংলায় সরকার গঠন করতে পারলে লক্ষ্মীর ভাণ্ডারের বদলে চালু করা হবে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের আওতায় প্রতি মাসে মহিলাদের ৩০০০ টাকা করে দেওয়ার কথা জানানো হয়েছিল। উল্লেখ্য, ২০২১ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। শুরুতে সাধারণ শ্রেণির মহিলারা পেতেন ৫০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণির মহিলারা পেতেন ১০০০ টাকা। পরে সেই ভাতার পরিমাণ বাড়িয়ে যথাক্রমে ১০০০ ও ১২০০ টাকা করা হয়। আর এবারের নির্বাচনের আগে সেই অঙ্ক আরও বাড়িয়ে ১৫০০ এবং ১৭০০ টাকা করা হয়েছিল।

- Advertisement -

অন্যদিকে বিজেপি দাবি করেছিল, তারা ক্ষমতায় এলে কোনও জাতভেদ না রেখেই প্রত্যেক মহিলাকে সমানভাবে ৩০০০ টাকা করে দেওয়া হবে। তাই সরকার গঠনের পর থেকেই বহু মহিলার মনে একটাই প্রশ্ন ঘুরছিল—কবে থেকে শুরু হবে এই প্রকল্পের টাকা? অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ১ জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের ভাতা চালুর ইঙ্গিত মিলেছে। তবে এই টাকা লক্ষ্মীর ভাণ্ডারের পুরনো অ্যাকাউন্টেই পাঠানো হবে নাকি নতুন করে আবেদন করতে হবে, তা নিয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে বিস্তারিত কোনও ঘোষণা করা হয়নি।

সরকারি বাসে মহিলাদের ভ্রমণ ফ্রি

এদিকে সরকার গঠনের পর থেকেই একের পর এক জনকল্যাণমূলক সিদ্ধান্ত নিতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-কে। নির্বাচনের আগে ইশতেহার প্রকাশের সময় অমিত শাহ জানিয়েছিলেন, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে মহিলাদের জন্য সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করা হবে। এবার সেই প্রতিশ্রুতিই কার্যকর করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী ১ জুন থেকে রাজ্যের মহিলাদের সরকারি বাসে ভ্রমণের জন্য কোনও রকম ভাড়া দিতে হবে না। ফলে প্রতিদিন অফিস, বাজার বা অন্যান্য প্রয়োজনে যাতায়াত করা লক্ষ লক্ষ মহিলার জন্য এটি বড় স্বস্তির খবর বলেই মনে করা হচ্ছে।

- Advertisement -
- Advertisement -
Breaking News
- Advertisement -
Related Stories
- Advertisement -