Homeপাঁচমিশালি৩১ মে আকাশে উঠবে ব্লু মুন, তারপরই আকাশে দেখা যাবে নীল চাঁদ

৩১ মে আকাশে উঠবে ব্লু মুন, তারপরই আকাশে দেখা যাবে নীল চাঁদ

-

পৃথিবীর ক্যালেন্ডার ও বহু প্রাচীন সময়গণনার ধারণা অনেকটাই চাঁদের গতির সঙ্গে যুক্ত। চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করার নির্দিষ্ট চক্রের ফলেই প্রতি মাসে সাধারণত একবার পূর্ণিমা ও একবার অমাবস্যা ফিরে আসে। পূর্ণিমায় চাঁদ সম্পূর্ণ আলোকিত দেখা যায়, আর অমাবস্যায় চাঁদ প্রায় অদৃশ্য থাকে। এই দুই অবস্থার মধ্যে সাধারণত প্রায় ১৫ দিনের ব্যবধান থাকে (Blue Moon)।

একই মাসে দু’বার পূর্ণিমা কেন বিরল ঘটনা? (Blue Moon)

২০২৬ সালের মে মাসে চাঁদের অবস্থান ঘিরে একটি বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা নজর কাড়ছে। মাসের শুরুতেই ১ মে পূর্ণিমা হয়েছিল, তার প্রায় ১৫ দিন পর ১৬ মে অমাবস্যা আসে। এরপর চাঁদের স্বাভাবিক চক্র মেনে আবার মাসের শেষ দিকে, অর্থাৎ ৩১ মে ফের পূর্ণিমা হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে একই মাসে দু’বার পূর্ণিমা দেখা যাবে, যা তুলনামূলকভাবে বিরল ঘটনা।

- Advertisement -

৩১ মে আকাশে দেখা যাবে বিরল ব্লু মুন (Blue Moon)

যে মাসে ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী দু’বার পূর্ণিমা ঘটে, সেই দ্বিতীয় পূর্ণিমাকে সাধারণত ব্লু মুন (Blue Moon) বলা হয়। তাই মে মাসের ৩১ তারিখে যে দ্বিতীয় পূর্ণিমাটি দেখা যাবে, সেটিকে ব্লু মুন বা নীল চাঁদ হিসেবে উল্লেখ করা হচ্ছে। তবে “ব্লু মুন” নামের অর্থ এই নয় যে চাঁদ সত্যিই নীল রঙের দেখাবে, এটি মূলত একই মাসে দ্বিতীয় পূর্ণিমা হওয়ার একটি জ্যোতির্বৈজ্ঞানিক পরিভাষা।

বছরে সাধারণভাবে ১২টি পূর্ণিমা হয়। তবে হিসাব বলছে বছরে যত দিন রয়েছে তাতে প্রতিবছর ১১ দিন আরও থেকে যায়। এই অতিরিক্ত ১১ দিনগুলি যোগ করে কোনও কোনও বছর ১২টি নয়, বছরে ১৩টি পূর্ণিমা হয়। এ বছর সেটাই হচ্ছে। তাই মে মাসে ২টি পূর্ণিমা পড়েছে।

- Advertisement -
- Advertisement -
Breaking News
- Advertisement -
Related Stories
- Advertisement -