বর্তমান সময়ে আধার কার্ড (Aadhaar Card) শুধু একটি পরিচয়পত্র হিসেবেই সীমাবদ্ধ নয়, বরং এটি প্রতিটি ভারতীয় নাগরিকের দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথিতে পরিণত হয়েছে। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়া থেকে শুরু করে স্কুল-কলেজে ভর্তি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা কিংবা নতুন সিম কার্ড কেনা—প্রায় সব ক্ষেত্রেই আধার কার্ডের প্রয়োজন পড়ে। ডিজিটাল ভারতে নাগরিকদের পরিচয় যাচাইয়ের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে এই আধার, যার কারণে এর গুরুত্ব দিন দিন আরও বাড়ছে।
১৪ জুনই ডেডলাইন, আধারের এই কাজ সারতেই হবে
১৪ জুলাইয়ের আগে আধার কার্ড (Aadhaar Card) নিয়ে বড় আপডেট সামনে এসেছে। যাদের আধার কার্ড ১০ বছর বা তারও বেশি পুরনো, তাদের জন্য তথ্য আপডেট করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে Unique Identification Authority of India বা UIDAI। সংস্থার নির্দেশিকা অনুযায়ী, প্রতি ১০ বছর অন্তর আধার কার্ডের তথ্য আপডেট করা বাধ্যতামূলক। বর্তমানে UIDAI অনলাইনে বিনামূল্যে আধার আপডেট করার সুযোগ দিচ্ছে, যার শেষ তারিখ রাখা হয়েছে ১৪ জুলাই।
এই নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে নাম, ঠিকানা বা অন্যান্য তথ্য আপডেট করলে কোনও ফি লাগবে না। তবে ১৪ জুলাইয়ের পর আধার আপডেট করতে গেলে নির্দিষ্ট চার্জ দিতে হবে। শুধু তাই নয়, দীর্ঘদিন আধার আপডেট না করলে ভবিষ্যতে ব্যাঙ্কের কাজ, সরকারি ভাতা পাওয়া কিংবা বিভিন্ন ধরনের KYC ও ভেরিফিকেশন প্রক্রিয়ায় সমস্যার মুখে পড়তে হতে পারে।
এক নজরে দেখে নিন কিভাবে আধার কার্ড আপডেট করবেন:
অনলাইনে Aadhaar কার্ড আপডেট করতে হলে প্রথমে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট-এ যেতে হবে। এরপর লগ ইন করার পর আপনার ডেমোগ্রাফিক ডিটেইলস, যেমন নাম, লিঙ্গ, জন্মতারিখ ও ঠিকানা ঠিক আছে কি না তা ভালোভাবে যাচাই করে নিন। সব তথ্য সঠিক থাকলে ‘Confirm’ অপশনে ক্লিক করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
তারপর একটি সার্ভিস রিকোয়েস্ট নম্বর বা SRN তৈরি হবে। এই নম্বরের সাহায্যে পরে আপনি সহজেই ট্র্যাক করতে পারবেন যে আপনার আধার আপডেট হয়েছে কি না। তবে ডকুমেন্ট আপলোড করার সময় একটি বিষয় মাথায় রাখা জরুরি—ফাইলের সাইজ যেন ২ এমবি-র বেশি না হয়। নইলে আপলোডে সমস্যা হতে পারে।
