Aadhaar কার্ড এখন ভারতের প্রতিটি নাগরিকের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ নথিতে পরিণত হয়েছে। ব্যাঙ্কিং থেকে সরকারি পরিষেবা—প্রায় সব ক্ষেত্রেই আধার অপরিহার্য। আর সেই আধার সংক্রান্ত কাজ সহজ করতে এবার বড় উদ্যোগ নিয়েছে Unique Identification Authority of India (UIDAI)। এখন থেকে আধার আপডেট বা বিভিন্ন পরিষেবার জন্য আর সেবা কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না। নাম, ঠিকানা, জন্মতারিখের মতো গুরুত্বপূর্ণ তথ্যও ঘরে বসেই অনলাইনে কয়েক মিনিটে আপডেট করা যাবে (Aadhaar Card Update)।
কীভাবে আধার কার্ডে নিজের নাম, ঠিকানা বা মোবাইল নম্বর পরিবর্তন করবেন?
Unique Identification Authority of India-এর নতুন ব্যবস্থার ফলে এবার ঘরে বসেই সহজে Aadhaar কার্ডের বিভিন্ন তথ্য আপডেট করা যাবে। এর জন্য প্রথমে মোবাইলে mAadhaar অ্যাপটি ডাউনলোড করতে হবে। তারপর নিজের মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে লগইন করতে হবে, যেখানে আধার নম্বর ও OTP লাগবে।
যদি আধার কার্ডে নামের বানানে ভুল থাকে, তাহলে অ্যাপের “Update Aadhaar Online” অপশনে গিয়ে “Name” নির্বাচন করতে হবে। এরপর সঠিক নাম লিখে প্রয়োজনীয় নথি আপলোড করে নির্ধারিত ফি জমা দিলেই কয়েক দিনের মধ্যে নাম সংশোধন হয়ে যাবে।
অন্যদিকে মোবাইল নম্বর আপডেট করাও এখন অনেক সহজ। mAadhaar অ্যাপ বা UIDAI পোর্টালে গিয়ে “Update Mobile Number” অপশন বেছে নিতে হবে। তারপর পুরনো নম্বরে আসা OTP অথবা Face Scan ভেরিফিকেশনের মাধ্যমে নতুন মোবাইল নম্বর যোগ করা যাবে। তবে এই পরিষেবার জন্য নির্দিষ্ট ফি দিতে হবে।
এছাড়া আধার কার্ডে নিজের বাড়ির ঠিকানা পরিবর্তন করতে হলে অ্যাপ থেকে আপডেট অ্যাড্রেস অনলাইন অপশনে ক্লিক করুন। এরপর ঠিকানার প্রমাণ হিসেবে বৈধ নথি যেমন বিদ্যুতের বিল, ভাড়ার চুক্তিপত্র, বাড়ির দলিলের মতো নথিগুলির স্ক্যান কপি জমা দিন। পরবর্তীতে যাবতীয় তথ্য পূরণ করে ফি কাজ হয়ে যাবে। পরবর্তীতে আপনার আবেদনের স্ট্যাটাস দেখতে পারবেন আধার অ্যাপ থেকেই।
