বাড়ি বসেই আধারের ইমেল অ্যাড্রেস আপডেট করুন, রইল সহজ পদ্ধতি

-

পিঙ্কি সরকার, কলকাতা: আধার ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তির খবর। UIDAI-এর নতুন Aadhaar App-এর মাধ্যমে এখন ঘরে বসেই আধারের সঙ্গে লিঙ্ক করা Email Address আপডেট করা যাচ্ছে। এর ফলে শুধুমাত্র ইমেল ঠিকানা পরিবর্তন করার জন্য আধার কেন্দ্রে গিয়ে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। UIDAI জানিয়েছে, ১ জুলাই ২০২৬ থেকে Aadhaar App-এর মাধ্যমে Email Address Update পরিষেবা চালু হয়েছে। আরও সুবিধার বিষয় হল, ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এই পরিষেবার জন্য নির্ধারিত ₹৭৫ ফি সম্পূর্ণ মকুব করা হয়েছে।

আধার অ্যাপের মাধ্যমে সহজেই আপডেট করুন ইমেল অ্যাড্রেস

আধার-সংক্রান্ত বিভিন্ন তথ্য আপডেট করতে এতদিন সাধারণ মানুষকে আধার এনরোলমেন্ট বা আপডেট সেন্টারে যেতে হত। এর ফলে সময়ের পাশাপাশি অনেক ক্ষেত্রে যাতায়াতের ঝামেলাও পোহাতে হতো। বিশেষ করে যাদের হাতে সময় কম বা বাড়ির কাছাকাছি আধার কেন্দ্র নেই, তাদের জন্য এই প্রক্রিয়া আরও অসুবিধার হয়ে দাঁড়াত। তবে এখন পরিস্থিতি অনেকটাই সহজ হয়েছে। UIDAI নতুন Aadhaar App-কে এমনভাবে তৈরি করেছে, যাতে স্মার্টফোন থেকেই আধার-সংক্রান্ত একাধিক পরিষেবা পাওয়া যায়। UIDAI জানিয়েছে, আধার কেন্দ্রে না গিয়েও অ্যাপের মাধ্যমে নির্বাচিত কিছু তথ্য আপডেট করা যাবে। ফলে প্রয়োজন অনুযায়ী এখন ঘরে বসেই, যেকোনো সময় ও যেকোনো জায়গা থেকে আধার-সংক্রান্ত নির্দিষ্ট তথ্য আপডেট করার সুবিধা পাওয়া যাবে।

- Advertisement -
আর পড়ুন: ভারি বৃষ্টির জেরে ২ দিন স্কুল বন্ধ, বড় ঘোষণা রাজ্য সরকারের

কীভাবে আধারে ইমেল অ্যাড্রেস আপডেট করবেন?

যদি আপনার ফোনে Aadhaar App ডাউনলোড করা না থাকে, তাহলে প্রথমে Play Store বা App Store থেকে অ্যাপটি ইনস্টল করতে হবে। এরপর ১২ সংখ্যার Aadhaar Number এবং রেজিস্টার্ড মোবাইল নম্বরে আসা OTP ব্যবহার করে অ্যাপে লগইন করতে হবে। তারপর অ্যাপের Services বিভাগে গিয়ে ‘Email Add/Update’ অপশনটি নির্বাচন করুন। বর্তমানে এই পরিষেবার জন্য নির্ধারিত ফি ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত মকুব করা হয়েছে। এরপর যে নতুন Email ID-টি আধারের সঙ্গে যুক্ত বা আপডেট করতে চান, সেটি নির্দিষ্ট জায়গায় লিখতে হবে। এরপর ওই ইমেল ঠিকানায় একটি OTP পাঠানো হবে এবং সেই OTP অ্যাপে দিয়ে ইমেলটি যাচাই করতে হবে। আধারে ইমেল বা অন্য কোনও তথ্য আপডেট করার ক্ষেত্রে প্রয়োজনীয় authentication ও verification প্রক্রিয়া সম্পূর্ণ করা বাধ্যতামূলক। তাই নতুন ইমেল ঠিকানা দেওয়ার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে এবং অ্যাপে দেওয়া প্রতিটি নির্দেশ ঠিকভাবে অনুসরণ করতে হবে। সবকিছু যাচাই হয়ে গেলে আপডেটের আবেদনটি সাবমিট করতে হবে। আবেদন জমা দেওয়ার পর একটি URN নম্বর তৈরি হবে, যা ব্যবহার করে পরবর্তীতে আপনার আপডেটের আবেদনটির স্ট্যাটাস সহজেই চেক করা যাবে।

উল্লেখ্য, আধারের সঙ্গে যুক্ত যোগাযোগের তথ্য, বিশেষ করে মোবাইল নম্বর ও ইমেল অ্যাড্রেস, সবসময় আপডেট রাখা ভালো। এতে আধার-সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি ও প্রয়োজনীয় তথ্য সময়মতো পাওয়া যায় এবং বিভিন্ন ডিজিটাল পরিষেবা ব্যবহার করাও সহজ হয়। বিশেষ করে আপডেট করা ইমেল অ্যাড্রেস থাকলে আধার-সংক্রান্ত বিভিন্ন পরিষেবা ও গুরুত্বপূর্ণ তথ্যের নোটিফিকেশন পাওয়া সুবিধাজনক। তবে আধারের তথ্য আপডেট করার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে। শুধুমাত্র UIDAI-এর অফিসিয়াল প্ল্যাটফর্ম বা অনুমোদিত Aadhaar App ব্যবহার করে তথ্য আপডেট করুন। কোনও অপরিচিত ওয়েবসাইট, লিঙ্ক বা ব্যক্তির কাছে Aadhaar Number, OTP কিংবা অন্যান্য ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। সামান্য অসতর্কতাতেও ব্যক্তিগত তথ্যের অপব্যবহার হতে পারে।

Breaking News