কলকাতা এয়ারপোর্টে ITI পাশে নিয়োগ, মোট শূন্যপদ ১৪০টি! লিখিত পরীক্ষা ছাড়াই আবেদন

-

কেন্দ্রীয় সরকারের মিনিরত্ন সংস্থা এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (AAI) পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ভারতের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছে। AAI Eastern Region Apprentice Recruitment 2026-এর অধীনে কলকাতাসহ পূর্বাঞ্চলের বিভিন্ন বিমানবন্দর ও আঞ্চলিক সদর দফতরে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। ন্যূনতম ITI পাশ প্রার্থীরাও এই নিয়োগে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা এক বছরের প্রশিক্ষণের সুযোগ পাবেন এবং প্রশিক্ষণকালীন প্রতি মাসে ₹১৫,০০০ পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হবে। সবচেয়ে বড় আকর্ষণ, এই নিয়োগে কোনও লিখিত পরীক্ষা হবে না; যোগ্যতা ও নির্ধারিত নির্বাচনী প্রক্রিয়ার ভিত্তিতেই প্রার্থী বাছাই করা হবে। কেন্দ্রীয় সরকারের অধীনে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি মাসিক স্টাইপেন্ড পাওয়ার এই সুযোগ হাতছাড়া না করে আবেদন করার আগে নিয়োগের যোগ্যতা, শূন্যপদ, আবেদন পদ্ধতি ও গুরুত্বপূর্ণ তারিখ সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

কলকাতা এয়ারপোর্টে ITI পাশে নিয়োগ

সংস্থার নামএয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (AAI)।
বিজ্ঞপ্তি নম্বর01/2026/ER/APPRENTICE
পদের নামগ্র্যাজুয়েট, ডিপ্লোমা ও আইটিআই অ্যাপ্রেন্টিস।
মোট শূন্যপদ১৪০টি।
প্রশিক্ষণের মেয়াদ১ বছর।
আবেদনের মাধ্যমঅনলাইন।
অফিসিয়াল ওয়েবসাইটwww.aai.aero

শূন্যপদের বিবরণ

ক্যাটাগরিশূন্যপদ
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস৩৫
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস৩৫
আইটিআই অ্যাপ্রেন্টিস৭০
মোট১৪০

শিক্ষাগত যোগ্যতা

এই নিয়োগে আবেদন করতে হলে প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট ট্রেডে ডিগ্রি, ডিপ্লোমা বা ITI উত্তীর্ণ হতে হবে। তবে একটি গুরুত্বপূর্ণ শর্ত হল, শুধুমাত্র ২০২৪ সাল বা তার পরে পাশ করা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এছাড়া আবেদনকারীকে যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে আবেদন করবেন, সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।

- Advertisement -

বয়সসীমা

এই নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা সম্পর্কে বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট কোনও বয়স উল্লেখ করা হয়নি। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার (AAI) জানানো হয়েছে, Apprentices Act, 1961 এবং সংস্থার প্রচলিত নিয়ম অনুযায়ী প্রার্থীদের বয়স ও অন্যান্য যোগ্যতা বিবেচনা করে নির্বাচন করা হবে।

স্টাইপেন্ড

নির্বাচিত প্রার্থীদের পদ বিশেষে প্রতি মাসে নিচের হার অনুযায়ী স্টাইপেন্ড প্রদান করা হবে:

- Advertisement -
স্টাইপেন্ড
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস১৫,০০০ টাকা
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস১২,০০০ টাকা
আইটিআই অ্যাপ্রেন্টিস১ম বছরে ৯,৬০০ টাকা/ ২য় বছরে ১০,৫৬০ টাকা

গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা প্রার্থীদের জন্য

১. NATS পোর্টালে ভিজিট করুন: https://nats.education.gov.in
২. ছাত্র/ছাত্রী হিসেবে রেজিস্টার করুন।
৩. লগইন করার পর ‘Establishment Search’ সেকশনে যান।
৪. নির্দিষ্ট বিমানবন্দরের জন্য নির্ধারিত BOPT (NATS) Establishment ID (বিজ্ঞপ্তিতে পাবেন) লিখে সার্চ করুন।
৫. নির্দিষ্ট নিয়োগের লিঙ্কে গিয়ে আপনার পছন্দের পদের জন্য আবেদন জমা করুন।

- Advertisement -

আইটিআই (ITI) প্রার্থীদের জন্য

১. NAPS পোর্টালে ভিজিট করুন: https://www.apprenticeshipindia.gov.in
২. পোর্টালে নিজের অ্যাকাউন্ট রেজিস্টার করুন।
৩. ‘Establishment Search’ সেকশনে গিয়ে পছন্দের কেন্দ্রের RDAT (NAPS) Establishment ID (বিজ্ঞপ্তিতে পাবেন) টাইপ করে সার্চ করুন।
৪. সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির পাশে ‘Apply Online’ এ ক্লিক করে আবেদন করুন।

গুরুত্বপূর্ণ তারিখ

গুরুত্বপূর্ণ তারিখবিস্তারিত
আবেদন শুরু২৮ জুলাই, ২০২৬
আবেদনের শেষ তারিখ২৪ আগস্ট, ২০২৬
download the official notificationdownload
🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News