AAICLAS Recruitment 2026: কলকাতাসহ দেশের বিভিন্ন বিমানবন্দরে কর্মী নিয়োগ

-

চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ এনেছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার অধীনস্থ সংস্থা AAICLAS। এই সংস্থা দেশের বিভিন্ন বিমানবন্দরে সিকিউরিটি সংক্রান্ত কাজের জন্য সিকিউরিটি স্ক্রিনার (ফ্রেশার) পদে নতুন কর্মী নিয়োগ করতে চলেছে, যা সম্পূর্ণভাবে চুক্তিভিত্তিক হবে। যারা নতুন চাকরির খোঁজে আছেন বা এভিয়েশন সেক্টরে কাজ করার সুযোগ চান, তাদের জন্য এটি একটি ভালো সুযোগ হিসেবে ধরা হচ্ছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।  ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ ৮ জুন ২০২৬ (AAICLAS Recruitment)।

AAICLAS Recruitment শূন্যপদে নিয়োগ

বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গেছে, AAICLAS দেশের মোট ৬টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে সিকিউরিটি স্ক্রিনার (ফ্রেশার) পদে সর্বমোট ১৫৮টি শূন্যপদে নিয়োগ দেবে। এর মধ্যে কলকাতায় ২৫টি, পাটনায় ৩৭টি, উদয়পুরে ৩৪টি, ত্রিচিতে ২৮টি, দেরাদুনে ১৭টি এবং কালিকটে ১৭টি পদ রয়েছে, যা চুক্তিভিত্তিক ভিত্তিতে নিয়োগ করা হবে এবং বিভিন্ন বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় কাজের সুযোগ দেবে।

- Advertisement -

শিক্ষাগত যোগ্যতা

এই নিয়োগে আবেদন করতে হলে প্রার্থীদের অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বরসহ স্নাতক (Graduation) পাস থাকতে হবে, তবে এসসি ও এসটি প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকলেই আবেদন করা যাবে। এছাড়া আবেদনকারীর ইংরেজি ও হিন্দি ভাষায় কথা বলা ও পড়ার দক্ষতা থাকতে হবে, অথবা সংশ্লিষ্ট এলাকার স্থানীয় ভাষায় পারদর্শী হওয়াও গ্রহণযোগ্য হিসেবে ধরা হবে।

বয়সসীমা

এই নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের ক্ষেত্রে নির্ধারিত ছাড় প্রযোজ্য থাকবে, ফলে তারা নির্দিষ্ট বয়সসীমার বাইরে থেকেও আবেদন করার সুযোগ পাবেন।

- Advertisement -

নিয়োগ পদ্ধতি

এই নিয়োগের জন্য প্রথমে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এরপর যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে তাদের শিক্ষাগত নম্বরের ভিত্তিতে এবং সেই তালিকা থেকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ে সফল হলে প্রার্থীদের ট্রেনিং এবং মেডিকেল পরীক্ষার ধাপ পেরোতে হবে। সব ধাপ সফলভাবে সম্পন্ন করলে তবেই চূড়ান্তভাবে চাকরিতে নিয়োগ দেওয়া হবে।

- Advertisement -

আবেদন ফি

জেনারেল (General) এবং ওবিসি (OBC) প্রার্থীদের জন্য আবেদন ফি ৭৫০ টাকা।  তপশিলি জাতি, উপজাতি, ইডব্লিউএস এবং নারী প্রার্থীদের জন্য এই ফি মাত্র ১০০ টাকা দিতে হবে।

 অনলাইনে আবেদন www.aaiclas.aero
আবেদন শুরুর তারিখ: ১৮ মে ২০২৬
আবেদনের শেষ তারিখ: ০৮ জুন ২০২৬
Recruitment Notification 2026 PDFDownload Now 
Tamanna Khan
Tamanna Khanhttps://jknews24.in/
আমি তামান্না খান। গত তিন বছর ধরে ডিজিটাল নিউজ মিডিয়ায় কনটেন্ট রাইটার হিসেবে কাজ করছি। সরকারি প্রকল্প, শিক্ষা এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখিতে আমার বিশেষ অভিজ্ঞতা রয়েছে। সহজ, তথ্যভিত্তিক ও পাঠকবান্ধব ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার লেখার মূল লক্ষ্য। মেল- pinkykhan342166@gmail.com
Breaking News