Homeপশ্চিমবঙ্গঅভিষেক এখন ICU-তে,জানালেন কুণাল ঘোষ

অভিষেক এখন ICU-তে,জানালেন কুণাল ঘোষ

-

শনিবার সোনারপুরের ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। এদিকে সন্ধ্যার পর আহত তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য সোনারপুর থেকে ইএম বাইপাসের ধারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় (Abhishek Banerjee)। খবর পেয়ে সেখানে পৌঁছে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। পরে তাঁকে আরও উন্নত চিকিৎসার জন্য মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরই মধ্যে ডায়মন্ড হারবারে অভিষেকের শারীরিক অবস্থা নিয়ে মন্তব্য করেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়।

স্ট্রেচারে করে হাসপাতালের ভেতরে ঢোকানোর পরপরই ICU-তে অভিষেক (Abhishek Banerjee)

সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনার পর তাঁকে প্রথমে ইএম বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে সাংসদের যথাযথ চিকিৎসা হচ্ছে না বলে অভিযোগ তোলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দলীয় নেতৃত্বের সিদ্ধান্তে অভিষেককে মিন্টো পার্কের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ও হাসপাতালে উপস্থিত ছিলেন। পরে তিনি অভিষেকের শারীরিক অবস্থা সম্পর্কে কথা বলেন এবং জানান, চিকিৎসকদের পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলছে।

- Advertisement -

অভিষেককে দ্বিতীয় হাসপাতালে ভর্তি করার পরই মিন্টো পার্কের ওই হাসপাতালের বাইরে দাঁড়িয়েই শোভন চট্টোপাধ্যায় জানান, “ওর মাথায় সামান্য চোট আছে। শরীরের নানা নানান অংশে চোট রয়েছে। ও নিজেও বলছে গা বমি ভাব আছে। এখনই এ বিষয়ে সবটা বলা যাচ্ছে না। চিকিৎসা শুরু হলে পরবর্তীতে ডাক্তাররাই সবটা খুলে বলতে পারবেন।”


শনিবার রাতে মিন্টো পার্কের বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা নিয়ে জল্পনা বাড়তে থাকে। এর আগে শোভন চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, তাঁর শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। এরপর হাসপাতালের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ দাবি করেন, অভিষেককে আইসিইউ-তে নিয়ে যাওয়া হয়েছে এবং তাঁর শারীরিক অবস্থার উপর চিকিৎসকরা নিবিড় নজর রাখছেন। পাশাপাশি কুণালের অভিযোগ, যে হাসপাতালে অভিষেক ভর্তি রয়েছেন, সেই হাসপাতাল কর্তৃপক্ষের উপরও নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতার বেলভিউ হাসপাতালে আইসিইউ-তে ভর্তি করা হয়েছে এবং তাঁর একাধিক শারীরিক পরীক্ষা চলছে বলে জানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। হাসপাতালের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন, অভিষেককে হাসপাতালে ভর্তি রাখা নিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে। কুণালের দাবি, এর আগে বাইপাসের ধারের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছিল এবং বারবার বলা হয়েছিল অনুমতি নিতে হবে। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, একজন আহত ব্যক্তির চিকিৎসার জন্য কার অনুমতি প্রয়োজন? তবে তিনি স্পষ্ট করেন যে, এই অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে নয়। একই সঙ্গে কুণাল ঘোষ দাবি করেন, সোনারপুরে অভিষেকের উপর হামলাটি ছিল পরিকল্পিত ও সংগঠিত প্রাণঘাতী আক্রমণ এবং এর জন্য বিজেপিই দায়ী। তাঁর অভিযোগ, হামলার সময় ইচ্ছাকৃতভাবে পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল না এবং হামলাকারীদের আগে থেকেই সংগঠিত করে রাখা হয়েছিল। তবে বিজেপি এই ধরনের অভিযোগ অস্বীকার করেছে।

- Advertisement -
- Advertisement -
Breaking News
- Advertisement -
Related Stories
- Advertisement -