নতুন আলু দিয়ে বানান আচারি দম আলু, স্বাদে হবে অনবদ্য

দীপিকা, কলকাতা: শীতের সকাল মানেই বাজারে ছোট ছোট নতুন আলুর মেলা। আর বাঙালির হেঁশেলে শীতকাল মানেই ধোঁয়া ওঠা লুচি আর সাথে আলুর দম। কিন্তু চিরাচরিত সেই একই স্বাদের আলুর দম খেতে খেতে যদি একঘেয়েমি চলে আসে, তবে আজকের এই আচারি দম আলু (Achari Dum Aloo) রেসিপিটি আপনার জন্য গেম-চেইঞ্জার হতে পারে।

- Advertisement -

কি কি উপকরণ লাগবে? (Achari Alur Dom)

  • ১২–১৪টি নতুন আলু
  • ১/৪ কাপ টক দই
  • দেড় টেবিল চামচ আচার (তেলসহ)
  • ১ টেবিল চামচ আদা বাটা
  • ১ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা
  • ৪–৫টি চেরা কাঁচালঙ্কা
  • ১ চিমটে হিং
  • আধ চা-চামচ হলুদ
  • ১ টেবিল চামচ ধনেগুঁড়ো
  • ২ টেবিল চামচ ধনেপাতা কুচি
  • আধ চা-চামচ চিনি

ফোড়নের জন্য

  • ১টি তেজপাতা
  • আধ চা-চামচ জিরে
  • ১/৪ চা-চামচ মৌরি
  • আধ চা-চামচ সর্ষে
  • ২টি শুকনো লঙ্কা

প্রণালী

আলু নুন দিয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। কড়াইয়ে সর্ষের তেল গরম করে আলু হালকা করে ভেজে তুলে রাখুন। একটি পাত্রে টক দই, হিং এবং পছন্দের আচার (তেলসহ) দিয়ে মিশিয়ে নিন। এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ ও ধনেগুঁড়ো যোগ করুন এবং ভালো করে মিশিয়ে নিন।

কড়াইয়ে আবার সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা, সর্ষে, জিরে, মেথি ও মৌরি ফোঁড়ন দিন। এরপর আদাবাটা মিশান। ফেটানো দইয়ের মিশ্রণ ঢেলে আঁচ কমিয়ে রান্না করুন; দই ফেটে না যায় তাই প্রয়োজনে এক চা-চামচ বেসন মিশিয়ে নিতে পারেন। পাঁচ মিনিট পর আলু যোগ করুন এবং ভালো করে কষান। চিনি, ডাঁটি-সহ ধনেপাতা ও চেরা কাঁচালঙ্কা দিয়ে মিশান। প্রয়োজনে সামান্য গরম জল দিন। তেল ছেড়ে মশলা গা-মাখা হয়ে গেলে আলু নামিয়ে নিয়ে সামান্য আচার-তেল ছিটিয়ে পরিবেশন করুন।

- Advertisement -
Kusum Das
Kusum Dashttps://jknews24.in/
আমি কুসুম দাস, একজন Lifestyle Content Writer। দৈনন্দিন জীবনযাপন, স্বাস্থ্য ও সুস্থতা, ফ্যাশন, বিউটি টিপস এবং আধুনিক লাইফস্টাইল নিয়ে নিয়মিত লেখালেখি করি। সহজ, সাবলীল ও বাস্তবধর্মী ভাষায় এমন কনটেন্ট তৈরি করাই আমার মূল লক্ষ্য, যা পাঠকের দৈনন্দিন জীবনে সত্যিই কাজে আসে এবং নতুন কিছু জানতে ও ভালোভাবে জীবনযাপন করতে সাহায্য করে। মেল - aritsumdas@gmail.com
Breaking News