পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পাশ করা পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিভিন্ন কলেজে স্নাতক স্তরের সাধারণ ও প্রফেশনাল কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে। অর্থাৎ এবার এক জায়গা থেকেই রাজ্যের একাধিক কলেজে অনলাইনে আবেদন করা যাবে। যেসব ছাত্রছাত্রী উচ্চমাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হতে চান, তাঁদের নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়ম মেনে আবেদন করতে হবে। আবেদন করার পদ্ধতি, শেষ তারিখ, মেরিট লিস্ট প্রকাশ এবং কবে থেকে ক্লাস শুরু হবে—সব গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া খুবই জরুরি।
কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তির আবেদন শুরু
| কোন শিক্ষাবর্ষ | ২০২৬-২৭ |
| কোথায় ভর্তি হবে | পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি কলেজে। |
| কোন কোর্স | স্নাতক (Undergraduate)। |
| কারা আবেদন করতে পারবে | উচ্চ মাধ্যমিক পাস শিক্ষার্থীরা। |
| আবেদন পদ্ধতি | অনলাইন। |
| অফিশিয়াল ওয়েবসাইট | wbcap.in |
কবে থেকে আবেদন শুরু?
রাজ্য সরকারের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৮ মে ২০২৬ থেকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টাল চালু করা হবে। এই পোর্টালের মাধ্যমেই রাজ্যের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। সাধারণত দুটি পর্যায়ে গোটা ভর্তি প্রক্রিয়া পরিচালিত হবে বলে জানানো হয়েছে।
প্রথম ধাপে অনলাইন আবেদন
উচ্চ শিক্ষা দপ্তরের প্রকাশিত সূচি অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের সেন্ট্রাল অ্যাডমিশন প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ তারিখগুলি হল—
- অনলাইন আবেদন ও রেজিস্ট্রেশন: ১৮ মে ২০২৬ থেকে ০১ জুন ২০২৬ পর্যন্ত
- প্রথম মেধাতালিকা ও সিট অ্যালটমেন্ট প্রকাশ: ০৯ জুন ২০২৬
- প্রথম তালিকা অনুযায়ী ভর্তি প্রক্রিয়া: ০৯ জুন থেকে ১৫ জুন ২০২৬
- আপগ্রেড রাউন্ডের সিট অ্যালটমেন্ট: ২০ জুন ২০২৬
- আপগ্রেড রাউন্ডে ভর্তি: ২০ জুন থেকে ২৩ জুন ২০২৬
- ফিজিক্যাল ভেরিফিকেশন: ভর্তি হওয়া পড়ুয়াদের ২৭ জুন থেকে ০৪ জুলাই ২০২৬-এর মধ্যে সংশ্লিষ্ট কলেজে গিয়ে নথিপত্র যাচাই করাতে হবে
- নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু: ০৬ জুলাই ২০২৬ থেকে
দ্বিতীয় ধাপে অনলাইন আবেদন (Mop-Up Round)
যেসব ছাত্রছাত্রী প্রথম পর্যায়ে আবেদন করতে পারেননি বা পছন্দের কলেজে সিট পাননি, তাঁদের জন্য রাখা হয়েছে দ্বিতীয় সুযোগ অর্থাৎ Mop-Up Round। এই পর্যায়ে খালি থাকা আসনগুলিতে ফের আবেদন করার সুযোগ মিলবে। উচ্চ শিক্ষা দপ্তরের সূচি অনুযায়ী—
- শূন্য পদের তালিকা প্রকাশ: ০৭ জুলাই ২০২৬
প্রথম পর্যায়ের ভর্তি শেষে কোন কলেজে কত আসন খালি রয়েছে, সেই তালিকা প্রকাশ করা হবে। - মপ-আপ রাউন্ডে আবেদন: ০৭ জুলাই থেকে ১৬ জুলাই ২০২৬
নতুন আবেদনকারী এবং প্রথম ধাপে সিট না পাওয়া ছাত্রছাত্রী—উভয়েই এই পর্যায়ে আবেদন করতে পারবেন। - মপ-আপ মেধাতালিকা প্রকাশ: ১৯ জুলাই ২০২৬
- মপ-আপ রাউন্ডে ভর্তি: ১৯ জুলাই থেকে ২২ জুলাই ২০২৬
- মপ-আপ আপগ্রেড রাউন্ড ও ভর্তি: ২৬ জুলাই থেকে ২৯ জুলাই ২০২৬
- দ্বিতীয় দফার ফিজিক্যাল ভেরিফিকেশন: ০২ আগস্ট থেকে ০৫ আগস্ট ২০২৬ পর্যন্ত
কিভাবে আবেদন করবেন?
- প্রথমে wbcap.in অথবা banglaruchchashiksha.wb.gov.in পোর্টাল ভিজিট করুন।
- New registration ক্লিক করে মোবাইল নম্বর, ইমেইল, উচ্চমাধ্যমিকের রোল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন।
- রেজিস্ট্রেশন সফল হলে একটি আইডি এবং পাসওয়ার্ড পাবেন। সেগুলো দিয়ে লগইন করুন।
- আবেদনপত্রে নিজের নাম, পিতামাতার নাম, জন্মতারিখ ইত্যাদি ব্যক্তিগত তথ্য এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বর দিয়ে ফর্ম পূরণ করুন।
- নীচের প্রয়োজনীয় নথিপত্র গুলি স্ক্যান করে আপলোড করুন।
- আপনার কোর্স এবং কলেজ নির্বাচন করুন।
- অ্যাপ্লিকেশন প্রিভিউ করে সাবমিট করুন।
প্রয়োজনীয় নথিপত্র
অনলাইন আবেদন করার সময় এবং পরে কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র আগে থেকেই প্রস্তুত রাখা জরুরি। না হলে ভর্তি প্রক্রিয়ায় সমস্যায় পড়তে হতে পারে। সাধারণত যে নথিগুলি লাগবে সেগুলি হল—
১. উচ্চমাধ্যমিকের মার্কশিট ও পাশের সার্টিফিকেট
২. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা জন্মতারিখের প্রমাণপত্র
৩. সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে জাতিগত শংসাপত্র (SC/ST/OBC-A/OBC-B)
৪. পাসপোর্ট সাইজ ছবি ও ডিজিটাল সিগনেচার
৫. আধার কার্ড বা অন্য কোনও বৈধ পরিচয়পত্র
এরকম গুরুত্বপূর্ণ সব আপডেট সবার আগে পেতে আমাদের WhatsApp চ্যানেলে যুক্ত হন
