AIIMS কল্যাণীতে নতুন নিয়োগ, ৪৫ বছরের মধ্যে আবেদন, ২৬,৮০০ টাকা মাসিক বেতন

-

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এ চাকরির সুযোগ এসেছে। হাসপাতালের অফিস হেল্পার পদে কর্মী নিয়োগ করা হবে। এই নিয়োগে কোনও লিখিত পরীক্ষা হবে না, বরং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা ও দক্ষতা যাচাই করে চূড়ান্ত নির্বাচন করবে কর্তৃপক্ষ। যারা সরকারি হাসপাতালে চাকরি করতে চান তাদের জন্য আজকের পতিবেদন।

অফিস হেল্পার পদে আবেদন করার জন্য প্রার্থীদের উচ্চমাধ্যমিক (দ্বাদশ) পাশ হতে হবে। পাশাপাশি কোনও সরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার বা ন্যাশনাল অ্যাক্রেডিটেশন বোর্ড ফর টেস্টিং অ্যান্ড ক্যালিব্রেশন ল্যাবোরেটরিজ (NABL) স্বীকৃত গবেষণাগারে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে না।

- Advertisement -

এই পদে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে স্নাতক প্রার্থীরাও আবেদন করতে পারবেন। আবেদনকারীর সর্বোচ্চ বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ২৬,৮০০ টাকা পারিশ্রমিক দেওয়া হবে। তবে এই নিয়োগটি স্থায়ী নয়, প্রাথমিকভাবে ৬ মাসের চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য AIIMS কল্যাণীর অফিসিয়াল পোর্টালে গিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করার শেষ তারিখ ২২ জুলাই। আবেদনপত্র যাচাইয়ের পর যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে জানিয়ে দেবে কর্তৃপক্ষ। তাই আবেদন করার জন্য অফিসিয়াল whatsapp নজর রাখুন।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News