নার্সিং নিয়ে সরকারি ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (AIIMS) AIIMS NORCET 11 পরীক্ষার মাধ্যমে ২,২১৮টি নার্সিং অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। NORCET (Nursing Officer Recruitment Common Eligibility Test)-এর মাধ্যমে প্রতি বছর দেশের বিভিন্ন AIIMS হাসপাতাল ও অন্যান্য কেন্দ্রীয় সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নার্সিং অফিসার নিয়োগ করা হয়। এবারের নিয়োগে AIIMS Patna, AIIMS Kalyani, AIIMS Bhubaneswar-সহ একাধিক কেন্দ্রীয় সরকারি হাসপাতালে শূন্যপদ পূরণ করা হবে। সরকারি হাসপাতালের স্থায়ী চাকরি এবং আকর্ষণীয় বেতন পাওয়ার এই সুযোগ হাতছাড়া না করে যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। নিচে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, গুরুত্বপূর্ণ তারিখ, পরীক্ষার সিলেবাস এবং নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হল।
সরকারি হাসপাতালে নার্সিং চাকরি
| সংস্থার নাম | AIIMS |
| পরীক্ষার নাম | NORCET-11 |
| পদের নাম | নার্সিং অফিসার (Group-B)। |
| মোট শূন্যপদ | ২২১৮টি। |
| আবেদন পদ্ধতি | অনলাইন। |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.aiimsexams.ac.in |
শিক্ষাগত যোগ্যতা
AIIMS NORCET 11 পরীক্ষায় আবেদন করার জন্য প্রার্থীদের নিম্নলিখিত যোগ্যতার যেকোনও একটি পূরণ করতে হবে—
১. B.Sc. Nursing প্রার্থীদের জন্য
- স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে B.Sc. (Hons.) Nursing, B.Sc. Nursing অথবা Post-Basic B.Sc. Nursing ডিগ্রি থাকতে হবে।
- প্রার্থীকে রাজ্য নার্সিং কাউন্সিল বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল (INC)-এর অধীনে Registered Nurse (RN) এবং Registered Midwife (RM) হিসেবে নিবন্ধিত হতে হবে।
২. GNM ডিপ্লোমাধারীদের জন্য
- স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে General Nursing and Midwifery (GNM) ডিপ্লোমা পাস হতে হবে।
- রাজ্য নার্সিং কাউন্সিল বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল (INC)-এ নার্স ও মিডওয়াইফ হিসেবে বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে।
- কোর্স সম্পূর্ণ করা এবং রেজিস্ট্রেশন পাওয়ার পর ন্যূনতম ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
আরও পড়ুনঃ ভারত ডাইনামিক্সে ১৪৭ শূন্যপদে নিয়োগ, ইঞ্জিনিয়ারিং পাশেই আবেদন
AIIMS NORCET 11 Age Limit (বয়সসীমা)
AIIMS NORCET 11 পরীক্ষায় আবেদন করার জন্য প্রার্থীর ন্যূনতম বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৩০ বছর হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হবে।
| বিভাগ | বয়সে ছাড় |
|---|---|
| SC / ST | ৫ বছর |
| OBC (Non-Creamy Layer) | ৩ বছর |
| PwBD (দিব্যাঙ্গ) | ১০ বছর |
| Ex-Servicemen | সামরিক চাকরির মেয়াদ + ৩ বছর |
AIIMS Nursing Officer Salary Structure
AIIMS NORCET 11-এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত নার্সিং অফিসারদের ৭ম বেতন কমিশন অনুযায়ী ₹৪৪,৯০০ মূল বেতন (Basic Pay) দেওয়া হবে। এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী মহার্ঘ ভাতা (DA), বাড়ি ভাড়া ভাতা (HRA), চিকিৎসা ভাতা (MA) এবং অন্যান্য প্রযোজ্য ভাতা যুক্ত হবে। সব মিলিয়ে চাকরির শুরুতেই মাসিক গ্রস বেতন প্রায় ₹৭০,০০০ থেকে ₹৮৫,০০০ পর্যন্ত হতে পারে।
AIIMS NORCET 11 Apply Online
এই পরীক্ষার জন্য আবেদন প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করতে হবে।
- প্রথমে এইমসের অফিসিয়াল ওয়েবসাইটে যান: www.aiimsexams.ac.in
- ‘Recruitment’ ট্যাবে গিয়ে NORCET-11 অপশনে ক্লিক করুন।
- প্রার্থীরা নতুন হলে ওয়ান টাইম রেজিস্ট্রেশন (OTR) সম্পন্ন করে নিন। আর পুরনো হলে আগের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিন।
- নির্দিষ্ট আবেদনের লিংকে ক্লিক করে আবেদনপত্র পূরণ করুন।
- পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষর এবং লেফট থাম্ব ইমপ্রেশন আপলোড করুন।
- আবেদন ফি জমা দিন।
- ফর্ম প্রিভিউ করে নিয়ে সাবমিট করে দিন।
AIIMS NORCET 11 Application Fee (আবেদন ফি)
AIIMS NORCET 11 পরীক্ষায় আবেদন করার জন্য প্রার্থীদের বিভাগ অনুযায়ী নির্ধারিত আবেদন ফি জমা দিতে হবে।
| বিভাগ | আবেদন ফি |
|---|---|
| General / OBC | ₹৩,০০০ |
| SC / ST / EWS | ₹২,৪০০ |
| PwBD (প্রতিবন্ধী) | কোনো আবেদন ফি নেই |
বিশেষ দ্রষ্টব্য: SC/ST বিভাগের প্রার্থীরা পরীক্ষায় উপস্থিত হলে, ফলাফল প্রকাশের পর নথি যাচাই সম্পন্ন হওয়ার পরে তাঁদের জমা দেওয়া আবেদন ফি ফেরত দেওয়া হবে।
AIIMS NORCET 11 Important Dates
- অনলাইন আবেদন শুরু: ২৪ জুলাই, ২০২৬।
- অনলাইন আবেদনের শেষ তারিখ: ১৩ আগস্ট, ২০২৬ (বিকাল ৫:০০ টা পর্যন্ত)।
- এনওসি (NOC) আপলোডের শেষ তারিখ: ১৮ আগস্ট, ২০২৬।
- আবেদন ফর্মের স্ট্যাটাস প্রকাশ: ২৪ আগস্ট, ২০২৬।
- পরীক্ষার শহরের তথ্য প্রকাশ: ৩ সেপ্টেম্বর, ২০২৬।
- অ্যাডমিট কার্ড আপলোড: ৯ সেপ্টেম্বর, ২০২৬।
- স্টেজ-১ (Preliminary) পরীক্ষা: ১২ সেপ্টেম্বর, ২০২৬ (শনিবার)।
- স্টেজ-২ (Mains) পরীক্ষা: ৩০ সেপ্টেম্বর, ২০২৬ (বুধবার)।
