আলিপুরদুয়ার রেলওয়ে স্কুলে শিক্ষক নিয়োগ, জেনে নিন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

-

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, বিশেষ করে যারা শিক্ষকতা পেশায় ক্যারিয়ার গড়তে চান। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধীনে পরিচালিত আলিপুরদুয়ার রেলওয়ে স্কুলে বিভিন্ন বিষয়ের PGT, TGT এবং PRT পদে শিক্ষক নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্য প্রার্থীদের শুধুমাত্র ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে, কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন পদ অনুযায়ী সর্বনিম্ন ২১,২৫০ টাকা থেকে শুরু হবে। নিয়োগ সম্পূর্ণ চুক্তিভিত্তিক হলেও কাজের সন্তোষজনক পারফরম্যান্সের ভিত্তিতে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে। আগ্রহী প্রার্থীরা নিয়োগের বিস্তারিত তথ্য জানতে প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন।

আলিপুরদুয়ার রেলওয়ে স্কুলে শিক্ষক নিয়োগ

কোথায় নিয়োগ হবেআলিপুরদুয়ার রেলওয়ে উচ্চমাধ্যমিক স্কুলে।
কোন কোন পদেPGT, TGT এবং PRT।
কতগুলি শূন্যপদ২৮ টি।
নিয়োগের ধরনচুক্তিভিত্তিক।
আবেদন পদ্ধতিঅফলাইন।
স্কুলের অফিসিয়াল ওয়েবসাইটailwayhsschoolapdj.com

শূন্যপদের বিবরণ

বিষয়PGTTGTPRT
ইংরেজি৫ (ইংরেজি মাধ্যম)
হিন্দি
কম্পিউটার সায়েন্স
জীববিজ্ঞান / পিওর সায়েন্স
সোশ্যাল সায়েন্স / ইতিহাস / ভূগোল / রাষ্ট্রবিজ্ঞান / সমাজবিজ্ঞান
রসায়ন
অর্থনীতি
সংস্কৃত
পিটিআই (পুরুষ ও মহিলা)
মোট শূন্যপদ২৮টি

শিক্ষাগত যোগ্যতা

PGT (Post Graduate Teacher): আবেদনকারীদের সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৫০ শতাংশ নম্বরসহ মাস্টার ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বি.এড (B.Ed) ডিগ্রি অর্জন করা বাধ্যতামূলক। তবে কম্পিউটার সায়েন্স বিষয়ে আবেদন করতে হলে বি.টেক, এমসিএ (MCA) বা সমমানের কারিগরি ডিগ্রির পাশাপাশি কম্পিউটার বিষয়ে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে।

- Advertisement -

TGT (Trained Graduate Teacher) ও PRT (Primary Teacher): প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৫০ শতাংশ নম্বরসহ স্নাতক (Graduation) পাশ হতে হবে। এছাড়া বি.এড (B.Ed) অথবা ডি.এল.এড (D.El.Ed) ডিগ্রি থাকতে হবে। একই সঙ্গে শিক্ষক নিয়োগের জন্য নির্ধারিত টেট (TET) পরীক্ষায় উত্তীর্ণ হওয়াও বাধ্যতামূলক।

বয়সসীমা

উপরের সকল পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের বয়সসীমা নূন্যতম ১৮ থেকে সর্বোচ্চ ৬৫ বছরের মধ্যে থাকতে হবে। আবেদনের শেষ তারিখ অনুযায়ী বয়স সীমা হিসাব করা হবে।

- Advertisement -

বেতন

নির্বাচিত প্রার্থীদের পদ অনুযায়ী নির্দিষ্ট হারে মাসিক বেতন দেওয়া হবে। PGT (Post Graduate Teacher) পদে নিয়োগপ্রাপ্তরা প্রতি মাসে ২৭,৫০০ টাকা, TGT (Trained Graduate Teacher) পদে ২৬,২৫০ টাকা এবং PRT (Primary Teacher) পদে ২১,২৫০ টাকা বেতন পাবেন।

- Advertisement -

আবেদন পদ্ধতি

এই শিক্ষক নিয়োগের জন্য প্রার্থীদের সম্পূর্ণ অফলাইন মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে নিচে দেওয়া লিঙ্ক থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি (Notification) ডাউনলোড করে আবেদনপত্রটি A4 সাইজের কাগজে প্রিন্ট করে নিন। এরপর নিজের সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন এবং প্রয়োজনীয় নথিপত্রের স্ব-প্রত্যয়িত (Self-attested) ফটোকপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করুন। সব নথি একটি খামে ভরে নির্ধারিত ঠিকানায় সরাসরি জমা দিতে পারবেন অথবা ডাকযোগেও পাঠাতে পারবেন।

ইন্টারভিউয়ের দিনক্ষণ

  • ইন্টারভিউয়ের তারিখ: ২১ জুলাই ২০২৬।
  • রিপোর্টিং টাইম: সকাল ৮টা থেকে ১১টা।

আবেদনপত্র পাঠানোর ও ইন্টারভিউয়ের স্থান

রেলওয়ে এইচএস স্কুল, আলিপুরদুয়ার জংশন।

Candidates can click on the link provided here to download the official notification. To get daily job update please visit our official website.
🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News