৩ হিন্দু তরুণীকে বিয়ে করে ধর্মান্তরের অভিযোগ, মধ্যমগ্রামে আটক যুবক

সাদিকুল খান, কলকাতাঃ হিন্দু-মুসলিম বিয়ে ঘিরে সম্প্রতি আলোচনায় এসেছে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম। অভিযোগ, এক মুসলিম যুবক পরপর তিন হিন্দু তরুণীকে বিয়ে করেছেন এবং তাঁদের ধর্ম পরিবর্তনের জন্য চাপ দিয়েছেন। এই অভিযোগকে কেন্দ্র করে এলাকায় তীব্র বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি ওই যুবক আরও একটি বিয়ে করেছেন বলেও জানা যাচ্ছে। অভিযোগ উঠেছে, নতুন স্ত্রীকেও ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়া হয়েছে। তবে এই অভিযোগগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

- Advertisement -

কী বলছেন বর্তমান স্ত্রী?

ওই যুবক তাঁর আগের স্ত্রীকে ছেড়ে দিয়েছিলেন বলে অভিযোগ, কারণ তিনি ধর্ম পরিবর্তন করতে রাজি হননি। চতুর্থবার যে তরুণীকে তিনি বিয়ে করেছেন, তিনি নিজেকে হিন্দু বলে পরিচয় দিয়েছেন এবং ধর্মান্তরের বিষয়টি স্বীকার করেছেন। তবে তরুণীর বক্তব্য, তিনি নিজের ইচ্ছাতেই ওই যুবককে বিয়ে করেছেন এবং তাঁকে কোনওভাবে জোর করা হয়নি। ওই তরুণী যুবকের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগও অস্বীকার করেছেন। তাঁর দাবি, এখনও পর্যন্ত তিনি যা করেছেন, সবটাই নিজের সিদ্ধান্তে করেছেন। অন্যদিকে, এই ঘটনাকে ঘিরে এলাকায় ক্ষোভ তৈরি হয়েছে। স্থানীয় এক যুবকের দাবি, তিনি ওই যুবককে ছোটবেলা থেকেই চেনেন এবং তাঁর মধ্যে হিন্দু-মুসলিম বিভাজনের মানসিকতা রয়েছে। তাঁর আরও দাবি, এই চতুর্থ বিয়েও চার বছরের বেশি টিকবে না।

এই সমগ্র ঘটনায় ওই যুবককে তেমন কিছুই বলতে শোনা যায়নি। বেশিরভাগ সময়ই তিনি তার চতুর্থ স্ত্রীয়ের পিছনে নির্বাক অবস্থায় দাঁড়িয়ে ছিলেন। এলাকার এক যুবক বলেন, এত সহজে তিনি ছেলেটিকে ছেড়ে দেবেন না। হিন্দু মেয়েদের বিয়ে করে ধর্মান্তরিত হতে বাধ্য করার মতন কুকর্ম বেশিদিন চলবে না। তিনি সমগ্র বিষয়টির ভিডিও করে সমাজ মাধ্যমে প্রকাশ করবেন।

Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News