কোটি কোটি টাকার ব্যাঙ্ক ঋণ জালিয়াতির অভিযোগ, হাওড়ায় ইডির বড়সড় অভিযান

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ পাওয়ার প্ল্যান্ট তৈরির নামে কোটি কোটি টাকার ব্যাঙ্ক ঋণ জালিয়াতির অভিযোগে শুক্রবার রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। হাওড়ার শিবপুরের বিবেক বিহার এলাকায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট তরুণ জৈনের বাড়িতেও সকাল থেকে তল্লাশি চালান তদন্তকারীরা। পাশাপাশি কোহিনুর গ্রুপের সঙ্গে যুক্ত বিভিন্ন জায়গাতেও পৌঁছন ইডি আধিকারিকরা।

- Advertisement -

হাওড়া-সহ একাধিক জায়গায় ইডির তল্লাশি

তদন্তকারীরা হাওড়া, হুগলি, লেকটাউন ও আসানসোলের একাধিক ঠিকানায় নথিপত্র খতিয়ে দেখছেন। পাওয়ার প্ল্যান্ট তৈরির প্রকল্পের নামে নেওয়া ব্যাঙ্ক ঋণে কোনও আর্থিক অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখতেই এই অভিযান বলে জানা গিয়েছে।

তরুণ জৈনের বাড়িতেও তদন্ত

হাওড়ার শিবপুরে তরুণ জৈনের বাড়িতে সকাল থেকেই তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। কোহিনুর গ্রুপের সঙ্গে যুক্ত বিভিন্ন জায়গাতেও চলছে নথি পরীক্ষা। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজ্যের একাধিক স্থানে ইডির এই তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

জেকে নিউজ ২৪
জেকে নিউজ ২৪https://jknews24.in/
JKNews24-এর অভিজ্ঞ সংবাদকর্মী ও সম্পাদকীয় টিমের পক্ষ থেকে প্রকাশিত সর্বশেষ বাংলা খবর, রাজ্য, দেশ, বিশ্ব, চাকরি, শিক্ষা ও প্রযুক্তির নির্ভরযোগ্য আপডেট।
Breaking News