২০২৯-এর আগেই ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, বড় ঘোষণা অমিত শাহের

-

সাদিকুল খান, কলকাতাঃ ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই দেশের ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বা UCC কার্যকর করা হবে বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার তিনি দাবি করেন, ইতিমধ্যেই একাধিক রাজ্যে UCC চালু হয়েছে। তাঁর বক্তব্য, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ শাসিত ২১টি রাজ্যেই ২০২৯ সালের মধ্যে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করা সম্ভব হবে বলে তিনি আত্মবিশ্বাসী।

এই মুহূর্তে দেশের ১৯টি রাজ্য এবং ২টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট ক্ষমতায় রয়েছে। এর মধ্যে গুজরাত, উত্তরাখণ্ড এবং অসমে ইতিমধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি বা UCC কার্যকর হয়েছে। পাশাপাশি, বিজেপিশাসিত মধ্যপ্রদেশেও অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে রবিবার অমিত শাহ হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশ থেকে প্রত্যেক বেআইনি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

- Advertisement -

JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in/
আমি জানারুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। এর মধ্যে দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24-এর সঙ্গে কাজ করছি। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা, সাম্প্রতিক বিষয় এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে আগ্রহী। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সহজ ও পাঠকবান্ধব ভাষায় সংবাদ তুলে ধরাই আমার কাজের অন্যতম লক্ষ্য।
Breaking News