পশ্চিমবঙ্গের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ মেধাবী শিক্ষার্থীদের জন্য সুখবর। অনন্ত এডুকেশন ট্রাস্ট-এর উদ্যোগে পরিচালিত অনন্ত মেরিট স্কলারশিপ-এর নতুন শিক্ষাবর্ষের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই স্কলারশিপের মাধ্যমে নির্বাচিত পড়ুয়াদের প্রতি মাসে ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রতি বছর রাজ্যের বহু আর্থিকভাবে অসচ্ছল অথচ মেধাবী ছাত্র-ছাত্রী এই বৃত্তির সুবিধা পান। আপনি যদি এই স্কলারশিপের জন্য আবেদন করতে চান, তাহলে যোগ্যতা, প্রয়োজনীয় নথি, আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন এই প্রতিবেদনে।
অনন্ত মেরিট স্কলারশিপ 2026
| স্কলারশিপের নাম | অনন্ত মেরিট স্কলারশিপ। |
| ধরন | বেসরকারি। |
| প্রদানকারী সংস্থা | অনন্ত এডুকেশনাল ট্রাস্ট। |
| টাকার পরিমাণ | মাসিক ৫০০ টাকা করে। |
| ক্লাস | মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস শিক্ষার্থীরা। |
| আবেদন পদ্ধতি | অনলাইন এবং অফলাইন। |
| আবেদনের সময়সীমা | শুরু হয়েছে। |
| অফিসিয়াল ওয়েবসাইট | http://www.ananteducation.org |
অনন্ত মেরিট স্কলারশিপের জন্য যোগ্যতা
অনন্ত মেরিট স্কলারশিপে আবেদন করার জন্য শিক্ষার্থীদের নিচের শর্তগুলি পূরণ করতে হবে—
- আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- শেষ বোর্ড পরীক্ষায় ন্যূনতম ৭০ শতাংশ নম্বর অর্জন করতে হবে।
- শিক্ষার্থীকে পশ্চিমবঙ্গের কোনও স্বীকৃত স্কুল, কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে পড়াশোনা চালিয়ে যেতে হবে।
- আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় ৬০,০০০ টাকার বেশি হওয়া যাবে না।
- এই স্কলারশিপের মোট আসনের প্রায় ৫০ শতাংশ মেধাবী ছাত্রীদের জন্য সংরক্ষিত, ফলে যোগ্য ছাত্রীদের আবেদন করার বিশেষ সুযোগ রয়েছে।
অনন্ত মেরিট স্কলারশিপে আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র
অনলাইন বা অফলাইন—যে কোনও পদ্ধতিতে আবেদন করার আগে নিচের নথিগুলি প্রস্তুত রাখুন। অনলাইনে আবেদন করলে নথিগুলি স্ক্যান করে আপলোড করতে হবে, আর অফলাইনে আবেদন করলে ফটোকপি জমা দিতে হবে।
- শেষ বোর্ড পরীক্ষার মার্কশিট।
- পারিবারিক আয়ের শংসাপত্র (Income Certificate)।
- আধার কার্ড অথবা রেশন কার্ড।
- স্থায়ী ঠিকানার প্রমাণপত্র।
- বয়সের প্রমাণপত্র (যেমন জন্ম শংসাপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড)।
- প্রতিবন্ধী শংসাপত্র, যদি প্রযোজ্য হয়।
- সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- একটি বৈধ মোবাইল নম্বর, যাতে আবেদন সংক্রান্ত আপডেট পাওয়া যায়।
অনন্ত মেরিট স্কলারশিপের আবেদন পদ্ধতি
অনন্ত মেরিট স্কলারশিপের জন্য অনলাইন এবং অফলাইন—দুইভাবেই আবেদন করা যায়। আবেদন করার আগে সমস্ত প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখুন।
অনলাইনে আবেদন করবেন যেভাবে
- প্রথমে অনন্ত এডুকেশন ইনিশিয়েটিভের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
- সেখানে “Apply Online” অপশনে ক্লিক করুন।
- আবেদনপত্রে নিজের নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা এবং পারিবারিক তথ্য সঠিকভাবে পূরণ করুন।
- এরপর প্রয়োজনীয় নথিপত্র ও পাসপোর্ট সাইজের ছবি আপলোড করুন।
- সব তথ্য যাচাই করে “Submit” বাটনে ক্লিক করলেই আবেদন সম্পন্ন হবে।
অফলাইনে আবেদন করবেন যেভাবে
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে “Download Form” অপশনে গিয়ে আবেদনপত্র ডাউনলোড করুন।
- ফর্মটি প্রিন্ট করে নির্ভুলভাবে সমস্ত তথ্য পূরণ করুন।
- প্রয়োজনীয় নথির ফটোকপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করুন।
- এরপর পূরণ করা আবেদনপত্র একটি খামে ভরে নিচের ঠিকানায় পাঠিয়ে দিন।
আবেদন পাঠানোর ঠিকানা:
ANANT EDUCATION INITIATIVE
Infinity Think Tank, Tower II, 3rd Floor,
Plot A3, Block GP, Sector V, Salt Lake,
Kolkata – 700091
