অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা ঢোকার দিনক্ষণ ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে পাবেন মহিলারা?

আগস্ট মাসের ৬ তারিখ হয়ে গেলেও এখনও পর্যন্ত রাজ্যের বহু মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Yojana)-এর টাকা জমা পড়েনি। তাই স্বাভাবিকভাবেই উপভোক্তাদের মনে প্রশ্ন উঠেছে, কবে মিলবে আগস্ট মাসের কিস্তি। গত জুন ও জুলাই মাসে ১ তারিখ থেকেই ধাপে ধাপে টাকা পাঠানো শুরু হলেও, এবার সেই প্রক্রিয়ায় দেরি হওয়ায় উদ্বেগ বেড়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, বিলম্বের কারণ কী এবং কবে থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাঠানো শুরু হবে।

- Advertisement -

এই তারিখ থেকে ঢুকবে আগস্ট মাসের টাকা অন্নপূর্ণা যোজনার

রাজ্য সরকারের তরফে আগেই জানানো হয়েছিল, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে একজনও যোগ্য উপভোক্তা যাতে বাদ না পড়েন, তা নিশ্চিত করা হবে। সেই লক্ষ্যেই বর্তমানে রাজ্যের বিভিন্ন ব্লক অফিস, বিডিও অফিস এবং পুরসভায় জোরকদমে উপভোক্তাদের তথ্য যাচাই বা ভেরিফিকেশনের কাজ চলছে। অনেক মহিলার নথি ও তথ্য নতুন করে মিলিয়ে দেখা হচ্ছে, যাতে প্রকৃত যোগ্যরা নির্ভুলভাবে এই প্রকল্পের সুবিধা পান। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও জানিয়েছেন, আগামী ৩০ আগস্টের মধ্যে সমস্ত যোগ্য উপভোক্তাকে এই প্রকল্পের আওতায় এনে সুবিধা দেওয়ার লক্ষ্য রয়েছে। তবে তার আগে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ করাকেই সরকার অগ্রাধিকার দিচ্ছে।

এদিকে সম্প্রতি রাজ্যের নারী ও শিশু কল্যাণমন্ত্রী মালতি রাভা রায় জানিয়েছিলেন, বর্তমানে উপভোক্তাদের তথ্য যাচাইয়ের কাজ চলায় ১৫ আগস্টের পর অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের তৃতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হবে। তিনি আশ্বস্ত করে বলেন, যাঁদের আবেদন আপাতত বাতিল হয়েছে, তাঁদেরও পুনরায় ভেরিফিকেশন করে যোগ্য হলে প্রকল্পের সুবিধা দেওয়া হবে। তবে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ বিষয়ে আরও নির্দিষ্ট সময় জানিয়ে বলেছেন, ১৫ আগস্ট নয়, আগামী ১৭ আগস্ট থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আওতাভুক্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে জমা পড়া শুরু হবে।

অর্থাৎ ১৭ তারিখ পর্যন্ত মহিলাদের অপেক্ষা করতে হবে। তার আগে টাকা না ঢুকলে আপাতত চিন্তার কারণ নেই। যাদের আবেদন বাতিল হয়েছিল, পুনরায় ভেরিফিকেশন চলছে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলেই প্রকল্পের টাকা ছাড়া হবে। এমনকি আজ দিলীপ ঘোষ নিজেই জানিয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন, তারা সবাই ভেবেছিলেন যে অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। কিন্তু এমনটা নয়। এই প্রকল্পের টাকা শুধুমাত্র যোগ্য আবেদনকারীদেরকেই প্রদান করা হবে। কিন্তু হ্যাঁ, যাদের আবেদন বাতিল হয়েছে, তারা লিখিত আকারে স্থানীয় ব্লক প্রশাসনের কাছে জমা দিতে পারেন। সেখান থেকে যাচাই করে সুবিধা প্রদান করা হতে পারে।

- Advertisement -
Tamanna Khan
Tamanna Khanhttps://jknews24.in/
আমি তামান্না খান। গত তিন বছর ধরে ডিজিটাল নিউজ মিডিয়ায় কনটেন্ট রাইটার হিসেবে কাজ করছি। সরকারি প্রকল্প, শিক্ষা এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখিতে আমার বিশেষ অভিজ্ঞতা রয়েছে। সহজ, তথ্যভিত্তিক ও পাঠকবান্ধব ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার লেখার মূল লক্ষ্য। মেল- pinkykhan342166@gmail.com
Breaking News