Homeপ্রকল্পসরকারি প্রকল্প৩০০০ টাকা অ্যাকাউন্টে আসবে? আগে চেক করুন অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস

৩০০০ টাকা অ্যাকাউন্টে আসবে? আগে চেক করুন অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস

-

অফলাইনের পাশাপাশি অনলাইনেও অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের আবেদন প্রক্রিয়া চলছে। ইতিমধ্যেই প্রথম ধাপে বহু মহিলার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পৌঁছেছে বলে দাবি করা হচ্ছে (Annapurna Bhandar)। তবে যাঁরা নতুন করে আবেদন করেছেন, তাঁদের অনেকের মনেই এখন প্রশ্ন— কীভাবে আবেদন স্ট্যাটাস চেক করবেন এবং কীভাবে বুঝবেন যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে আসবে কি না। সাধারণত আবেদন জমা দেওয়ার পর নির্ধারিত পোর্টাল বা ভেরিফিকেশন ব্যবস্থার মাধ্যমে আবেদন নম্বর বা প্রয়োজনীয় তথ্য দিয়ে স্ট্যাটাস দেখা যায়। এই প্রতিবেদনে ধাপে ধাপে জানানো হবে কীভাবে নিজের আবেদন যাচাই করবেন।

চেক করুন অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস (Annapurna Bhandar)

অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস অনলাইনের মাধ্যমে চেক করা যাচ্ছে। তার জন্য শুধুমাত্র হাতের স্মার্টফোনই যথেষ্ট। পদ্ধতি রইল নিচে—

- Advertisement -
  • সর্বপ্রথম অন্নপূর্ণা ভাণ্ডারের অফিসিয়াল ওয়েবসাইট https://socialregistry.wb.gov.in/ ভিজিট করতে হবে।
  • তারপর সেখানে গিয়ে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনটিতে ক্লিক করতে হবে।
  • এরপর নিজের অ্যাপ্লিকেশন আইডি, আধার নম্বর এবং নথিভুক্ত মোবাইল নম্বর ইনপুট করতে হবে।
  • তারপর ক্যাপচা কোড পূরণ করে সার্চ বা সাবমিট অপশন ক্লিক করতে হবে।
  • সেখানে দেখতে পাবেন আপনার আবেদনের বর্তমান অবস্থা।

না বললেই নয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন যে জুন মাস থেকেই মহিলাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো শুরু হবে। প্রথমদিকে জানানো হয়েছিল, যারা আগে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেতেন তাঁদের তথ্য সরাসরি নতুন প্রকল্পে স্থানান্তর করা হতে পারে। তবে পরবর্তীতে উপভোক্তার তথ্য যাচাই ও অনিয়ম এড়াতে নতুন আবেদন ও নথি যাচাইয়ের প্রক্রিয়া চালু করা হয়। সেই কারণেই রাজ্য সরকারের তরফে বিস্তারিত আবেদনপত্র প্রকাশ করা হয়েছে, যেখানে উপভোক্তা এবং পরিবারের প্রয়োজনীয় তথ্য জমা দিতে বলা হয়েছে। প্রশাসনের দাবি, আবেদন জমা ও যাচাইয়ের কাজ সম্পূর্ণ হওয়ার ভিত্তিতেই ধাপে ধাপে সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে এবং যাঁদের প্রক্রিয়া আগে সম্পূর্ণ হয়েছে, তাঁদের ক্ষেত্রেই অর্থপ্রাপ্তির প্রক্রিয়াও দ্রুত এগিয়েছে।

তবে এক্ষেত্রে উল্লেখ করার বিষয়, যাঁরা এখনও পর্যন্ত আবেদন করেননি তাঁদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। এই প্রকল্পে আবেদন করার জন্য নির্দিষ্ট সময়সীমা রাখা হয়েছে এবং সেই সময়ের মধ্যে আবেদন জমা দিলে তা যাচাইয়ের পর সুবিধা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সরকারের দাবি, যোগ্য উপভোক্তাদের কাউকে এই প্রকল্পের বাইরে রাখা হবে না। মুখ্যমন্ত্রীও জানিয়েছেন, আবেদন ও ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হলেই ধাপে ধাপে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে। তাই কোনও অনিশ্চিত তথ্য বা গুজবে বিভ্রান্ত না হয়ে শুধুমাত্র সরকারি নির্দেশিকা ও অফিসিয়াল আপডেটের ওপর ভরসা রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

- Advertisement -
- Advertisement -
Breaking News
- Advertisement -
Related Stories
- Advertisement -