Homeপ্রকল্পসরকারি প্রকল্পবুধবারই আসছে অন্নপূর্ণা ভাণ্ডার ফর্ম, কোথায় এবং কীভাবে পাবেন?

বুধবারই আসছে অন্নপূর্ণা ভাণ্ডার ফর্ম, কোথায় এবং কীভাবে পাবেন?

-

পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বড় সুখবর। বুধবার থেকেই শুরু হচ্ছে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের আবেদন ফর্ম বিতরণ। মঙ্গলবার কল্যাণীতে একটি প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করেছেন। এর আগেই রাজ্য সরকার জানিয়েছিল, ১ জুন থেকে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হবে। তবে তার আগেই এবার আবেদন ফর্ম সামনে আসতে চলেছে। ফলে যাঁরা এই প্রকল্পের সুবিধা পেতে চান, তাঁরা কোথায় ফর্ম মিলবে, কীভাবে আবেদন করতে হবে এবং কী কী নথি লাগবে—সেসব বিস্তারিত জেনে নিয়ে সময়মতো আবেদন করতে পারবেন।

বুধবারই আসছে অন্নপূর্ণা ভাণ্ডার ফর্ম

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছেন, ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পেতে উপভোক্তাদের একটি নতুন ফর্ম পূরণ করতে হবে। বুধবার বিকেলের মধ্যেই নবান্ন থেকে এই ফর্ম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। ফর্ম প্রকাশের এই প্রক্রিয়ায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পালও উপস্থিত থাকবেন। তিনি আরও জানান, বুধবার থেকেই গোটা রাজ্যে এনরোলমেন্ট বা নাম নথিভুক্তকরণের কাজ শুরু হবে। উপভোক্তারা যত দ্রুত ফর্ম পূরণ করে জমা দেবেন, প্রশাসন তত দ্রুত তাঁদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর ব্যবস্থা করবে।

- Advertisement -

১লা জুন থেকে ৩,০০০ টাকা, চলবে পুরনো লক্ষ্মীর ভাণ্ডারও

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, আগামী ১ জুন থেকে মহিলাদের জন্য ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প চালু হওয়ার পাশাপাশি আগের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের ভাতাও আপাতত চালু থাকবে বলে জানানো হয়েছে। অর্থাৎ, যাঁরা এতদিন ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর সুবিধা পেতেন, তাঁদের ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এর প্রথম ৩ হাজার টাকার কিস্তি না পাওয়া পর্যন্ত পুরনো প্রকল্পের টাকা আগের নিয়মেই অ্যাকাউন্টে জমা পড়তে থাকবে। নতুন প্রকল্পের যাচাইকরণ ও প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময় যাতে মহিলারা আর্থিক সমস্যায় না পড়েন, সেই কারণেই এই অন্তর্বর্তী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কারা আবেদন করতে পারবেন পাবেন অন্নপূর্ণা ভাণ্ডারে?

আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

  • বয়সসীমা ২৫-৬০ বছরের মধ্যে হতে হবে।
  • মহিলা নিজে কোনো সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকা চলবে না বা আয়কর দেওয়া চলবে না।
  • আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে ডি বি টি চালু থাকতে হবে।
  • যেসব মহিলারা এতদিন লক্ষীর ভান্ডার পেতেন তাদের নাম স্বয়ংক্রিয়ভাবে ভেরিফিকেশন করে এই প্রকল্পের আওতায় আনা হবে।

কোথায় পাবেন ফর্ম? কীভাবে আবেদন করবেন?

বুধবার বিকেলে নবান্ন থেকে নতুন ফর্ম প্রকাশের পর থেকেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানানো হয়েছে। অর্থাৎ, আগের ১ জুনের অপেক্ষা না করে এবার আরও আগেই আবেদন শুরু হচ্ছে। জানা গিয়েছে, সাধারণত অফলাইন ও অনলাইন—দুইভাবেই আবেদন করার সুযোগ থাকবে। অফলাইনে আবেদন করতে হলে, নবান্ন কর্তৃক ফর্ম প্রকাশের পর ব্লক অফিস বা নির্দিষ্ট ক্যাম্প থেকে সেই ফর্ম সংগ্রহ করতে হবে। পাশাপাশি বিডিও অফিসের তরফে বাড়ি বাড়ি গিয়েও ফর্ম পূরণে সহায়তার ব্যবস্থা করা হতে পারে। বিধায়করাও উদ্যোগ নিয়ে ফর্ম ফিলাপ করাতে সাহায্য করবেন বলে জানা গেছে। আবেদনকারীদের নিজের হাতে সঠিকভাবে ফর্ম পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র—যেমন আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংক পাসবুকের প্রথম পাতার জেরক্স এবং পাসপোর্ট সাইজ ছবি সংযুক্ত করে জমা দিতে হবে।

অনলাইনে আবেদন

অন্নপূর্ণা ভাণ্ডার অফিসিয়াল ওয়েবসাইটে socialsecurity.wb.gov.in গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। সঙ্গে উপরে দেওয়া প্রয়োজনীয় নথিপত্র জমা করে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে।

- Advertisement -
- Advertisement -
Breaking News
- Advertisement -
Related Stories
- Advertisement -