Homeপ্রকল্পসরকারি প্রকল্পঅন্নপূর্ণা ভান্ডার ফর্ম PDF ডাউনলোড করুন, শুরু আবেদন প্রক্রিয়া

অন্নপূর্ণা ভান্ডার ফর্ম PDF ডাউনলোড করুন, শুরু আবেদন প্রক্রিয়া

-

পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। বহু প্রতীক্ষার পর আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে এল ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের আবেদনপত্র। পূর্বঘোষণা অনুযায়ী বুধবার রাতে নবান্নে এই ফর্ম প্রকাশ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপি সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩০০০ টাকা করে আর্থিক সাহায্য সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে বলে জানানো হয়েছে। যাঁরা এই প্রকল্পের সুবিধা নিতে চান, তাঁদের জন্য আবেদনপত্র সংগ্রহ ও সঠিকভাবে জমা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফর্মটি প্রিন্ট করে পূরণ করার পর নির্দিষ্ট ক্যাম্প, ব্লক অফিস বা সরকারি প্রতিনিধিদের কাছে জমা দেওয়া যাবে (Annapurna Bhandar Form PDF)।

অন্নপূর্ণা ভান্ডার ফর্ম pdf (Annapurna Bhandar Form PDF)

প্রকল্পের নামঅন্নপূর্ণা ভাণ্ডার।
সুবিধাপ্রতি মাসে ৩০০০ টাকা ভাতা।
সুবিধাভোগীপশ্চিমবঙ্গের মহিলারা।
আবেদন পদ্ধতিঅনলাইন এবং অফলাইন।
ফর্ম ডাউনলোড লিংকClick Here

কারা আবেদন করতে পারবেন?

‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পে আবেদন করার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ যোগ্যতার শর্ত রাখা হয়েছে। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং ভারতীয় নাগরিক হতে হবে। আবেদনকারীর বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক। এছাড়া স্থায়ী সরকারি চাকরিজীবী, নিয়মিত বেতনপ্রাপ্ত বা পেনশনভোগী মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। যাঁরা আয়কর দেন, তাঁরাও এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন। পাশাপাশি আগে Lakshmir Bhandar Scheme প্রকল্পের সুবিধা পেলেও ‘অন্নপূর্ণা ভাণ্ডার’-এ নতুন করে আবেদন করতে হবে বলে জানানো হয়েছে।

- Advertisement -

অনলাইন আবেদন

‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীকে অফিসিয়াল ওয়েবসাইট socialsecurity.wb.gov.in-এ গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন করার সময় প্রয়োজনীয় নথিপত্র আপলোড বা জমা দিয়ে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে। এরপর আবেদন সফলভাবে সাবমিট হলে নির্ধারিত নিয়ম অনুযায়ী পরবর্তী যাচাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

অফলাইন আবেদন

‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পে অফলাইনে আবেদন করতে হলে প্রথমে নির্দিষ্ট লিঙ্ক থেকে আবেদনপত্রটি প্রিন্ট করে নিতে হবে। এরপর আবেদনকারীকে নিজের হাতে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। ফর্মের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রের এক কপি করে সেলফ অ্যাটেস্টেড জেরক্স যুক্ত করতে হবে। সবশেষে পূরণ করা আবেদনপত্র স্থানীয় BDO অফিস, SDO অফিস অথবা সরকার পরিচালিত নির্দিষ্ট ক্যাম্পে গিয়ে জমা দিতে হবে।

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র

প্রকল্পের আবেদনের জন্য আপনার কাছে নিচের নথিপত্রগুলো প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি:

  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
  • আধার কার্ড (পরিচয় ও বয়স প্রমাণের জন্য)।
  • ভোটার আইডি কার্ড বা রেশন কার্ড (পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে)।
  • ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতার কপি।
  • প্রয়োজনীয় ক্ষেত্রে জাতিগত শংসাপত্র (SC/ST)।
Annapurna Bhandar Form PDF DownloadClick Here

- Advertisement -
- Advertisement -
Breaking News
- Advertisement -
Related Stories
- Advertisement -