Homeপ্রকল্পসরকারি প্রকল্পAnnapurna Bhandar Verification | অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন আবেদন ও ভেরিফিকেশন

Annapurna Bhandar Verification | অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন আবেদন ও ভেরিফিকেশন

-

অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা ১ জুন থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে বলে সরকারের তরফে ঘোষণা করা হয়েছে। নির্বাচনের আগে করা প্রতিশ্রুতি অনুযায়ী পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর নতুন বিজেপি সরকার এই প্রকল্প চালু করেছে বলে জানানো হয়েছে। সরকারের দাবি, এই প্রকল্পের মাধ্যমে যোগ্য মহিলাদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে এবং ধাপে ধাপে তার বাস্তবায়ন করা হবে।

এবার তারা ৩০০০ টাকা করে মেয়েদের ব্যাংক একাউন্টে দেবে । তবে তার আগে অন্নপূর্ণা ভান্ডারে উপভোক্তা যাচাইয়ের কাজ শুরু হলো (Annapurna Bhandar Verification) । একমাত্র যারা যোগ্য তারাই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন অযোগ্যরা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না । ইতিমধ্যেই অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডার টাকা পাওয়ার ভেরিফিকেশন শুরু হয়েছে । আপনাদেরকে অনলাইনে ভেরিফিকেশন করতে হবে অনলাইনেই আধার কার্ড এবং ভোটার কার্ডের ছবি আপলোড করতে হবে । কিভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখানো হল

অন্নপূর্ণা ভাণ্ডার ভেরিফিকেশন কাদের করতে হবে

যাঁরা আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন, তাঁদের সকলকেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে সুবিধা চালু রাখতে ভেরিফিকেশন প্রক্রিয়ার মধ্যে যেতে হতে পারে বলে জানা যাচ্ছে। ভেরিফিকেশনের মাধ্যমে উপভোক্তার পরিচয়, নথি ও যোগ্যতা মিলিয়ে দেখা হবে এবং তারপরেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া এগোবে বলে দাবি করা হচ্ছে।

অন্নপূর্ণা ভাণ্ডার এর ভেরিফিকেশন করার জন্য কি কি কাগজ প্রয়োজন

১) আধার কার্ডের ছবি
২) ভোটার কার্ডের ছবি প্রয়োজন

কিভাবে অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন করবেন (Annapurna Bhandar Verification)

১) প্রতিবেদনের নিচে প্রতিটি জেলার ভেরিফিকেশন করার লিঙ্ক দেওয়া থাকবে। সেখানে আপনার জেলার পাশের লিঙ্কে ক্লিক করুন।

২) এরপর আপনার ব্লকের নাম অথবা পৌরসভার নাম নির্বাচন করুন। তারপর গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড নম্বর সিলেক্ট করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ চারটি সংখ্যা লিখে সার্চ করুন।

৩) সার্চ করার পর আপনার আইডি নম্বর, নাম, মোবাইল নম্বর, পিতার নাম, গ্রাম পঞ্চায়েত ও গ্রামের তথ্য দেখাবে। সব তথ্য ভালো করে মিলিয়ে নিন।

৪) এরপর আধার কার্ডের নম্বর লিখে আধার কার্ডের ছবি আপলোড করুন। একইভাবে ভোটার কার্ডের নম্বর লিখে ভোটার কার্ডের ছবিও আপলোড করুন।

৫) তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক করা আছে কি না, সেটি Yes বা No নির্বাচন করুন।

৬) এরপর SIR ট্রাইব্যুনালে আবেদন করেছেন কি না অথবা CAA-এর অধীনে আবেদন করেছেন কি না, সেই তথ্য হ্যাঁ বা না দিয়ে নির্বাচন করুন।

৭) সব তথ্য ঠিকভাবে পূরণ করার পর Submit Verification অপশনে ক্লিক করুন। তাহলেই অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হবে।

জেলা অনুযায়ী অন্নপূর্ণা ভাণ্ডারের ভেরিফিকেশন করার লিংক

নাম্বারজেলার নামভেরিফিকেশন লিংক
1দার্জিলিংCLICK HERE
2কালিম্পংCLICK HERE
3জলপাইগুড়িCLICK HERE
4কোচবিহারCLICK HERE
5আলিপুরদুয়ারCLICK HERE
6উত্তর দিনাজপুরCLICK HERE
7দক্ষিণ দিনাজপুরCLICK HERE
8হাওড়াCLICK HERE
9হুগলিCLICK HERE
10কলকাতাCLICK HERE
11বীরভূমCLICK HERE
12উত্তর ২৪ পরগনাCLICK HERE
13দক্ষিণ ২৪ পরগনাCLICK HERE
14মুর্শিদাবাদCLICK HERE
15নদিয়াCLICK HERE
16মালদাCLICK HERE
17পশ্চিম বর্ধমানCLICK HERE
18পূর্ব বর্ধমানCLICK HERE
19পশ্চিম মেদিনীপুরCLICK HERE
20পূর্ব মেদিনীপুরCLICK HERE
21পুরুলিয়াCLICK HERE
22বাঁকুড়াCLICK HERE
23ঝাড়গ্রাম CLICK HERE
- Advertisement -
- Advertisement -

Breaking News

- Advertisement -

Related Stories

- Advertisement -