Homeপ্রকল্পসরকারি প্রকল্পনতুন পোর্টালে আবেদন করলেই মিলবে অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা

নতুন পোর্টালে আবেদন করলেই মিলবে অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা

-

রাজ্যে সরকার বদলের পর একে একে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের পথে এগোচ্ছে নতুন প্রশাসন। এরই মধ্যে মহিলাদের আর্থিক সহায়তা নিয়ে বড় ঘোষণা করলেন অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তিনি জানিয়েছেন, আগামী ১ জুন থেকেই ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। যাঁরা আগে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের সুবিধা পেতেন, তাঁদের একই অ্যাকাউন্টে সরাসরি এই টাকা ট্রান্সফার করা হবে। তবে নতুন করে যাঁরা এখনও কোনও সরকারি আর্থিক সহায়তা প্রকল্পে নাম নথিভুক্ত করেননি বা আগে আবেদন করেননি, তাঁদের নতুন করে আবেদন করতে হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

জুন মাস থেকে অন্নপূর্ণা ভাণ্ডার

নবান্নে আজ দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে মহিলাদের আর্থিক সহায়তা নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তিনি জানিয়েছেন, আগামী ১ জুন থেকেই রাজ্যের মহিলাদের অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের আওতায় মাসে ৩০০০ টাকা করে পাঠানো শুরু হবে। যাঁরা ইতিমধ্যেই ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর সুবিধা পাচ্ছেন, তাঁদের আলাদা করে নতুন আবেদন করতে হবে না। আগের সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই সরাসরি টাকা ট্রান্সফার করা হবে। তবে যাঁরা এখনও লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা নন বা কোনও কারণে টাকা পাচ্ছেন না, তাঁদের নতুন করে আবেদন করতে হবে। এ জন্য খুব শীঘ্রই রাজ্য সরকার একটি অনলাইন পোর্টাল চালু করবে বলে জানানো হয়েছে, যেখানে নতুন উপভোক্তারা সহজেই আবেদন করতে পারবেন। পাশাপাশি, সিএএ-র মাধ্যমে আবেদনকারী এবং এসআইআর ট্রাইবুনালে আবেদন করা মহিলারাও এই প্রকল্পের সুবিধা পাবেন বলে দাবি করেছেন মন্ত্রী।

- Advertisement -

কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের পাশাপাশি এদিন একাধিক প্রকল্প বন্ধের ঘোষণা করেছেন তিনি। মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, এবার থেকে ধর্মীয় ভিত্তিতে আর কোনও প্রকল্পের ভাতা দেওয়া হবে না। সেই সূত্রে পুরোহিত ভাতা থেকে শুরু করে ইমাম এবং মোয়াজ্জেমদের ভাতা বন্ধ করেছেন তিনি, যেগুলি তৃণমূল সরকারের আমলে চালু ছিল। এমনকি ভোটের আগে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই প্রকল্পের ভাতা বাড়িয়েছিল। কিন্তু যুবশক্তি প্রকল্প নিয়ে এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। তবে অনুমান করা হচ্ছে, জুন থেকেই হয়তো এই প্রকল্প শুরু হবে এবং বেকারদের প্রতি মাসে ৩০০০ টাকা করে দেওয়া হবে।

- Advertisement -
- Advertisement -
Breaking News
- Advertisement -
Related Stories
- Advertisement -