অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কবে পাবেন? ১ জুলাই নিয়ে বড় ঘোষণা

-

জুন মাস থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar) প্রকল্পের আওতায় ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা পাওয়া শুরু করেছেন বহু মহিলা। প্রথম ধাপে ৫০ লক্ষেরও বেশি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাঠানো হয়েছে। তবে এখনও যাঁদের অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি, তাঁদের জন্য আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য অনুযায়ী, আগামী ১ জুলাইয়ের মধ্যেই বাকি যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পৌঁছে যাবে। তাই অনেকের মনেই এখন প্রশ্ন, তাঁদের নাম তালিকায় রয়েছে কি না বা টাকা পাবেন কি না, তা কীভাবে জানা যাবে? সেই উপায় জানাবো এই প্রতিবেদনে।

কীভাবে চেক করবেন নিজের স্ট্যাটাস?

জুলাই মাসের ১ তারিখে অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ঢুকবে কিনা তা আপনি সহজেই বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে চেক করে নিতে পারবেন। তার জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে—

- Advertisement -
  • সর্বপ্রথম সোশ্যাল রেজিস্ট্রি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন।
  • তারপর নিজের জেলা সিলেক্ট করুন এবং যে নম্বর দিয়ে আবেদন করেছিলেন সেই মোবাইল নম্বর বসিয়ে ওটিপিতে ক্লিক করুন।
  • এরপর মোবাইলে আসা ওটিপি ইনপুট করে সাবমিট করুন।
  • যদি দেখেন যে আপনার সামনে নতুন ফর্ম খুলছে, তাহলে বুঝবেন যে আপনার তথ্য এখনও পর্যন্ত অনলাইনে আপলোড হয়নি। সেক্ষেত্রে জুলাই মাসে টাকা পাওয়ার সম্ভবনা কম।
  • তবে যদি দেখেন যে আপনার তথ্য অনলাইনে রয়েছে এবং অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে, তাহলে বুঝবেন যে ১ জুলাই আপনি ৩০০০ টাকা পাবেন।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে কোনও ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। সেই কারণে আবেদনকারীদের তথ্য অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই করা হচ্ছে। শুধু উপভোক্তার তথ্যই নয়, পরিবারের অন্যান্য সদস্যদের সম্পর্কেও প্রয়োজনীয় নথি ও তথ্য সংগ্রহ করা হচ্ছে, যাতে প্রকৃত যোগ্য ব্যক্তিরাই এই প্রকল্পের সুবিধা পান। তবে এই অতিরিক্ত যাচাই প্রক্রিয়ার কারণে কিছু আবেদন অনুমোদন হতে একটু বেশি সময় লাগতে পারে। তাই যাঁদের অ্যাকাউন্টে এখনও টাকা জমা পড়েনি, তাঁদের উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যাঁরা ইতিমধ্যেই আবেদন করেছেন এবং যাচাই প্রক্রিয়ায় রয়েছেন, তাঁদের অ্যাকাউন্টেও পর্যায়ক্রমে টাকা পাঠানো হবে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, অধিকাংশ যোগ্য আবেদনকারী আগামী ১ তারিখের মধ্যেই ৩,০০০ টাকার কিস্তি পেয়ে যাবেন।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News