অন্নপূর্ণা যোজনায় বড় গরমিল! ৩০০০ টাকার বদলে অ্যাকাউন্টে ১৫০০, কেন?

সাদিকুল খান, কলকাতাঃ অন্নপূর্ণা যোজনার আওতায় মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা দেওয়ার কথা থাকলেও পূর্ব বর্ধমানের ৩২ বছরের গৃহবধূ অনন্যা আশের ক্ষেত্রে দেখা দিয়েছে অদ্ভুত গরমিল। তাঁর অ্যাকাউন্টে ৩,০০০ টাকার বদলে জমা পড়েছে মাত্র ১,৫০০ টাকা। ব্যাঙ্কের নথি খতিয়ে দেখে আরও অবাক হন অনন্যা, কারণ ওই টাকা অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) পরিবর্তে ‘বার্ধক্য ভাতা’ হিসেবে জমা হয়েছে। অথচ তাঁর বয়স মাত্র ৩২ বছর এবং তিনি বার্ধক্য ভাতার জন্য কোনও আবেদনই করেননি। ফলে অন্নপূর্ণা যোজনার টাকা কেন বন্ধ হল এবং তাঁর নামে কীভাবে বার্ধক্য ভাতার টাকা বরাদ্দ হল, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

- Advertisement -

কীভাবে হলো এই গরমিল?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অনন্যা আশ নামে ওই ৩২ বছরের গৃহবধূ অন্নপূর্ণা যোজনার আওতায় মাসে ৩,০০০ টাকা পাওয়ার কথা। সেই অনুযায়ী প্রথম দু’মাস তাঁর অ্যাকাউন্টে টাকা জমাও পড়েছিল। কিন্তু এরপর আচমকাই অন্নপূর্ণা যোজনার টাকা আসা বন্ধ হয়ে যায়। পরে সেপ্টেম্বর মাসে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১,৫০০ টাকা জমা পড়ে। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরে ব্যাঙ্কের নথি খতিয়ে দেখে তিনি জানতে পারেন, ওই টাকা অন্নপূর্ণা যোজনার নয়, বরং ‘বার্ধক্য ভাতা’ হিসেবে জমা হয়েছে।

অনন্যার দাবি, তাঁর বয়স মাত্র ৩২ বছর। তাই বার্ধক্য ভাতা পাওয়ার প্রশ্নই ওঠে না। তার উপর তিনি এই ভাতার জন্য কোনও আবেদনও করেননি। তাহলে কীভাবে তাঁর নামে বার্ধক্য ভাতার টাকা বরাদ্দ হল, তা নিয়েই তৈরি হয়েছে প্রশ্ন। অন্নপূর্ণা যোজনার টাকা কেন বন্ধ হয়ে গেল এবং তার পরিবর্তে কেন তাঁর অ্যাকাউন্টে বার্ধক্য ভাতার টাকা জমা পড়ল, সেই বিষয়টি জানতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তিনি।

- Advertisement -

ইতিমধ্যেই গলসি-২ ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন অনন্যা। তাঁর দাবি, বিষয়টি দ্রুত খতিয়ে দেখে ভুল সংশোধন করা হোক এবং অন্নপূর্ণা যোজনার আওতায় তাঁর প্রাপ্য ৩,০০০ টাকার মাসিক সুবিধা ফের চালু করা হোক।

Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News