অন্নপূর্ণার ৩০০০ টাকা পাননি? আবেদন রিজেক্ট হলে কী করবেন

-

অবশেষে অন্নপূর্ণা যোজনা নিয়ে এল বড় সুখবর। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ, ১৭ আগস্ট থেকেই তৃতীয় কিস্তির ৩,০০০ টাকা যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। অর্থাৎ রাজ্যের বহু মহিলার দীর্ঘ অপেক্ষার অবসান হল। নবান্নের তরফে জানানো হয়েছে, উপভোক্তাদের তথ্য যাচাইয়ের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং ভেরিফিকেশনের পর ১ কোটি ৪৫ লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনার আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে ধাপে ধাপে তৃতীয় কিস্তির টাকা পাঠানো হচ্ছে। ফলে আজ থেকেই বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা পড়ার খবর মিলতে শুরু করেছে। যারা যোগ্য তালিকায় রয়েছেন, তাঁদের অ্যাকাউন্টে আগামী কয়েকদিনের মধ্যেই টাকা পৌঁছবে বলে জানানো হয়েছে।

বাতিল হল কত নাম?

তবে একইসঙ্গে অন্নপূর্ণা যোজনা নিয়ে কিছু আবেদনকারীর জন্য খারাপ খবরও রয়েছে। নবান্নের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, তথ্য যাচাইয়ের পর ১৭ লক্ষ মহিলার আবেদন বাতিল হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১০ জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনের মধ্যে মোট ১ কোটি ৬২ লক্ষ আবেদন ভেরিফিকেশন করা হয়েছে। সেই যাচাই প্রক্রিয়াতেই ১৭ লক্ষ আবেদন বাতিল হয়েছে। ফলে যাঁদের নাম বাতিলের তালিকায় রয়েছে, তাঁরা আপাতত তৃতীয় কিস্তির ৩,০০০ টাকা পাবেন না। তবে বাতিলের কারণ জানতে এবং পরবর্তী সময়ে কীভাবে সমস্যার সমাধান করা যাবে, সে বিষয়ে পোর্টালের মাধ্যমে তথ্য পাওয়ার সুযোগ থাকবে।

- Advertisement -

সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং নারী ও শিশু কল্যাণ দফতরের সচিব মৌসুমী গোধরা বসু। তাঁরা জানান, ১৭ থেকে ২০ আগস্টের মধ্যে ধাপে ধাপে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির ৩,০০০ টাকা যোগ্য ১ কোটি ৪৫ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। ফলে আজ অ্যাকাউন্টে টাকা না ঢুকলেও চিন্তার কোনও কারণ নেই। আগামীকাল বা পরশুর মধ্যে যোগ্য ও গৃহীত আবেদনের উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যেতে পারে।

আবেদন বাতিল বা রিজেক্টেড হলে কী করবেন?

এদিকে, যে ১৭ লক্ষ আবেদন বর্তমানে বাতিল হয়েছে, তাঁদের জন্যও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে রাজ্য সরকার। বাতিল হওয়া আবেদনকারীরা পোর্টালের মাধ্যমে পুনরায় আবেদন করার সুযোগ পাবেন এবং আবেদনটি ফের ভেরিফিকেশন করা হবে। পাশাপাশি, অন্নপূর্ণা যোজনার তালিকায় কেন নাম ওঠেনি বা কোন কারণে আবেদন বাতিল হয়েছে, সেই কারণও পোর্টালে উল্লেখ করা থাকবে। ফলে উপভোক্তারা নিজেদের আবেদনের সমস্যা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় সংশোধন করে দাবি জানাতে পারবেন। যাচাইয়ের পর আবেদনটি যোগ্য বলে বিবেচিত হলে পরবর্তী সময়ে অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার সুযোগ থাকবে।

- Advertisement -

কবে চালু হবে নতুন পোর্টাল?

আগামী ১৯ আগস্ট থেকেই অন্নপূর্ণা যোজনার ক্লেম ও অবজেকশন পোর্টাল চালু হয়ে যাবে বলে নবান্নের তরফে জানানো হয়েছে। এর মাধ্যমে বাতিল হওয়া আবেদনকারীরা তাঁদের আবেদন কেন বাতিল হয়েছে, তা জানতে পারবেন এবং প্রয়োজনীয় দাবি বা আপত্তি জানিয়ে পুনরায় ভেরিফিকেশনের সুযোগ পাবেন। মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, বাতিল হওয়া ১৭ লক্ষ আবেদনের মধ্যে প্রায় ১০ লক্ষ ক্ষেত্রেই আধার কার্ডের সঙ্গে আবেদনে থাকা নামের গরমিল রয়েছে। আধার ও আবেদনের তথ্যের মধ্যে এই মিসম্যাচ থাকলে টাকা দেওয়া সম্ভব হবে না। তাই এই সমস্যা সমাধানের জন্য জেলা প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আধারের সঙ্গে নামের গরমিল ঠিক করে পুনরায় ভেরিফিকেশনে আবেদনটি যোগ্য প্রমাণিত হলে পরবর্তী সময়ে অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার সুযোগ থাকবে।

- Advertisement -

মন্ত্রী জানান, “আজ বিজেপি সরকারের একশো দিন পূর্ণ হচ্ছে। এক কোটি আশি লক্ষ আবেদন জমা পড়েছে এখনও অন্নপূর্ণা যোজনায়। যার মধ্যে ১ কোটি ৪৫ লক্ষ মহিলাকে এই যোজনার অন্তর্ভুক্ত করা হচ্ছে। আজ থেকে টাকা ছাড়ার কাজ শুরু হয়েছে । আগামী কুড়ি তারিখ পর্যন্ত চলবে টাকা ঢোকার কাজ। কেন টাকা ঢুকছে না মনে করছেন অনেকেই। এই নিয়ে উদ্বিগ্ন হবেন না। আপনারা বিভ্রান্তি ছড়ানো বন্ধ করুন। নিশ্চিন্তে থাকুন।”

Breaking News