অন্নপূর্ণা যোজনায় বড় আপডেট, আরও ৮ লক্ষ মহিলার নাম যুক্ত!

তামান্না খান, কলকাতাঃ পুজোর মাসে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা পেলেন রাজ্যের ১ কোটি ৬৪ লক্ষ মহিলা। সেপ্টেম্বর মাস পর্যন্ত এই প্রকল্পের সুবিধা পেতেন ১ কোটি ৫৬ লক্ষ মহিলা। তবে অক্টোবর মাসে উপভোক্তা তালিকায় নতুন করে আরও ৮ লক্ষ মহিলার নাম যুক্ত হয়েছে বলে জানা যাচ্ছে। ফলে এবার মোট ১ কোটি ৬৪ লক্ষ মহিলা এই প্রকল্পের আওতায় এসেছেন।

- Advertisement -

বকেয়া আবেদন যাচাই করছে নবান্ন

সূত্রের খবর, অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে এখনও পর্যন্ত ১৫ লক্ষেরও বেশি আবেদন জমা পড়ে রয়েছে। নবান্ন সূত্রে জানা যাচ্ছে, বকেয়া আবেদনগুলি দ্রুত খতিয়ে দেখার কাজ চলছে। পাশাপাশি, এই প্রকল্প নিয়ে কোনও অভিযোগ বা সমস্যা থাকলে তা জানানোর জন্য রাজ্য সরকার একটি বিশেষ পোর্টাল চালু করেছে। ইতিমধ্যেই সেই পোর্টালের মাধ্যমে প্রায় ১৫ হাজার অভিযোগ জমা পড়েছে বলে খবর। প্রশাসনের তরফে অভিযোগগুলি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। ফলে যাঁরা এখনও অন্নপূর্ণা যোজনার টাকা পাননি বা আবেদন নিয়ে সমস্যায় রয়েছেন, তাঁদের অভিযোগের ভিত্তিতে কী পদক্ষেপ করা হয়, এখন সেদিকেই নজর রয়েছে।

অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন

নতুন আবেদন যাচাই করার পাশাপাশি অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে যাতে কোনও যোগ্য মহিলা বঞ্চিত না হন, সেদিকেও নজর রাখছে রাজ্য প্রশাসন বলে নবান্ন সূত্রে খবর। দুর্গাপুজো শেষ হতেই অনেকের মনে প্রশ্ন উঠছে, এই প্রকল্পে কি আবার নতুন করে আবেদন করা যাবে? উপভোক্তা তালিকায় নাম না থাকলে কীভাবে আবেদনের স্ট্যাটাস জানা যাবে, কোথায় অভিযোগ জানাতে হবে এবং নতুন করে নাম অন্তর্ভুক্ত করার জন্য কী করতে হবে, তা নিয়েও রয়েছে নানা প্রশ্ন। যাঁরা এখনও আবেদন করতে পারেননি বা আবেদন করেও প্রকল্পের সুবিধা পাননি, তাঁদের জন্য নতুন আবেদন প্রক্রিয়া ও সরকারি নির্দেশিকা সম্পর্কে স্পষ্ট তথ্য জানা যাইনি।

- Advertisement -

কেন বন্ধ ছিল নতুন আবেদন?

সূত্রের খবর, প্রকল্পে বিপুল সংখ্যক আবেদন জমা পড়েছিল। সেই সব নথি নিখুঁতভাবে যাচাই করার জন্য অফলাইন ও অনলাইন, দুই মাধ্যমেই ফর্ম নেওয়ার কাজ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। তবে মুখ্যমন্ত্রী জানান, সেই জটিলতা এবার কাটতে চলেছে। এর ফলে আগামী নভেম্বর ও ডিসেম্বর মাস থেকে ফের নতুন করে এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে।

Tamanna Khan
Tamanna Khanhttps://jknews24.in/
আমি তামান্না খান। গত তিন বছর ধরে ডিজিটাল নিউজ মিডিয়ায় কনটেন্ট রাইটার হিসেবে কাজ করছি। সরকারি প্রকল্প, শিক্ষা এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখিতে আমার বিশেষ অভিজ্ঞতা রয়েছে। সহজ, তথ্যভিত্তিক ও পাঠকবান্ধব ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার লেখার মূল লক্ষ্য। মেল- pinkykhan342166@gmail.com
Breaking News