তামান্না খান, কলকাতাঃ অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) স্ট্যাটাস গত ১৯ আগস্ট থেকে দেখা যাচ্ছে। সেখানে অনেক মহিলার আবেদন এখনও ‘Further Verification’ বা ‘Under Process’ দেখাচ্ছে। আবার অনেকের আবেদন পুনরায় ভেরিফিকেশনের পর আগস্ট মাসের পেমেন্টও পাঠিয়ে দেওয়া হয়েছে। এরই মধ্যে আজ থেকে অন্নপূর্ণার স্ট্যাটাসে নতুন করে ‘August Payment Status: N/A’ লেখা দেখা যাচ্ছে। এর অর্থ কী?
অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসে নতুন সংযোজন
আগস্ট মাসে ১ কোটি ৪৬ লক্ষ মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে রাজ্য সরকারের দেওয়া হিসাব অনুযায়ী, প্রায় ১৭ লক্ষ মহিলার আবেদন বাতিল হয়েছিল। এর মধ্যে সিংহভাগ, অর্থাৎ প্রায় ১০ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযোগে সমস্যা থাকায় আবেদন বাতিল করা হয় বলে জানা যায়। আবেদন বাতিল হওয়ার পর রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলাদের মধ্যে ক্ষোভ ও বিক্ষোভ দেখা দেয়। এরপর অনেক ক্ষেত্রে বিডিও অফিস বা পুরসভার তরফে পুনরায় ভেরিফিকেশন করা হয় এবং যোগ্য মহিলাদের আগস্ট মাসের টাকা পাঠানো হয়েছে। এরই মধ্যে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাসে নতুন করে ‘August Payment Status: N/A’ লেখা দেখা যাচ্ছে। এই নতুন স্ট্যাটাস দেখে অনেকের মনে প্রশ্ন উঠছে, তাহলে কি আগস্টের টাকা পাওয়া যাবে না?
আরও পড়ুন: অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে পাবেন ৩০০০ টাকা?
‘August Payment Status: N/A’ এই স্ট্যাটাস যাঁদের শো হচ্ছে, তাঁদের বেশিরভাগের আবেদন এখনও পর্যন্ত আন্ডার প্রসেস পর্যায়ে রয়েছে। অর্থাৎ তাঁদের আবেদন বাতিল হয়নি। ভেরিফিকেশন চলছে রাজ্য সরকারের তরফ থেকে। তবে এই স্ট্যাটাসের অর্থ, আগস্ট মাসের পেমেন্ট পাওয়ার বিষয়ে এখনও পর্যন্ত আপডেট করা হয়নি। ‘N/A’ এর মানে হল Not Available বা Not Applicable। এর কিছু সম্ভাব্য কারণ থাকতে পারে।
- প্রথমত, সরকারি পোর্টাল বা সিস্টেমে আগস্ট মাসের টাকা দেওয়ার তথ্য এখনও পর্যন্ত আপডেট করা হয়নি।
- দ্বিতীয়ত, আপনার আবেদন অ্যাপ্রুভ বা অনুমোদিত হলেও এই মাসের নির্দিষ্ট টাকা পাঠানোর প্রক্রিয়া এখনও শুরু হয়নি বা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।
- তৃতীয়ত, ব্যাংক অ্যাকাউন্ট বা ডিবিটি সংক্রান্ত কোনও সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রে অবিলম্বে নিজের ব্যাংকের শাখায় যোগাযোগ করা বুদ্ধিমানের কাজ।
প্রসঙ্গত, গতকালই অন্নপূর্ণা যোজনা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, “অন্নপূর্ণা নিয়ে চিৎকার করার কিছু নেই। ইতিমধ্যেই ১ কোটি ৪৫ লক্ষ ৬৪ হাজার ৪৭২ জন মহিলাকে দিয়েছি। লাগলে আরও মহিলারা পাবেন। কিন্তু প্রকৃত লোকেরাই সুবিধা পাবেন।” তিনি আরও দাবি করেন, আগের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রায় ৩ লক্ষ পুরুষও সুবিধা পেতেন এবং এসআইআর-এ নাম বাদ যাওয়া কিছু অভারতীয়ও সুবিধা পেতেন। তাঁর বক্তব্য অনুযায়ী, বর্তমান সরকারের আমলে এমনটা আর হবে না এবং শুধুমাত্র যোগ্য ও প্রকৃত উপভোক্তারাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন।
