আগামী ১৭ আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana)-র টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগে উপভোক্তা মহিলাদের তথ্য যাচাই বা ভেরিফিকেশনের কাজ চলবে। প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা অনেকের অ্যাকাউন্টে পৌঁছায়নি—এমন অভিযোগ ঘিরে ইতিমধ্যেই রাজ্যজুড়ে চর্চা শুরু হয়েছে। এর পাশাপাশি অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্যও ছড়িয়ে পড়ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নের বৈঠক থেকে সাধারণ মানুষকে গুজব বা ভুল তথ্য না ছড়ানোর আবেদন করেছেন এবং বিভ্রান্তিকর তথ্য ছড়ালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করেছেন। তবে আজ, অর্থাৎ ১০ আগস্ট, এই প্রকল্প নিয়ে বড় কোনও ঘোষণা করা হতে পারে বলেই জানা যাচ্ছে।
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা
মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, ১০ আগস্ট অন্নপূর্ণা যোজনার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং সেটি হবে সম্পূর্ণ নতুন তালিকা। এই তালিকা প্রকাশের পরই জানা যাবে, ১৭ আগস্টের পর কোন কোন মহিলা অন্নপূর্ণা যোজনা প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য বিবেচিত হবেন। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছিলেন, কারা এই প্রকল্পের জন্য যোগ্য হবেন এবং সম্পূর্ণ ক্রাইটেরিয়া কী থাকবে, তা ১০ আগস্ট বিস্তারিতভাবে জানানো হবে। যদিও এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনা নিয়ে কোনও নতুন ঘোষণা সামনে আসেনি, তবে মনে করা হচ্ছে, আজই মুখ্যমন্ত্রী প্রকল্পের সুবিধাভোগীদের যোগ্যতার বিষয়টি স্পষ্ট করতে পারেন। একই সঙ্গে ভুয়ো বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো নিয়েও কড়া বার্তা দিয়েছেন তিনি। তাঁর দাবি, সোশ্যাল মিডিয়ায় অন্নপূর্ণা যোজনা নিয়ে যারা মিথ্যা তথ্য ছড়াচ্ছেন, তাদের চিহ্নিত করা হচ্ছে এবং জনগণকে বিভ্রান্ত করার মতো তথ্য ছড়ালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত অন্নপূর্ণা যোজনার জন্য অনলাইন ও অফলাইন—দুইভাবেই আবেদন গ্রহণ করা হয়েছে। তবে যারা অফলাইনে আবেদন করেছিলেন, তাদের তথ্যও পুনরায় অনলাইনে নথিভুক্ত করা হচ্ছে এবং একইসঙ্গে চলছে ভেরিফিকেশনের কাজ। তাঁর বক্তব্য অনুযায়ী, ১৭ আগস্টের মধ্যে এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন করে যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পাঠানো হবে। যদিও এর আগে ৩০ আগস্ট পর্যন্ত ভেরিফিকেশন চলার কথা জানানো হয়েছিল, এখন ১০ আগস্টই অন্নপূর্ণা যোজনার চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা বলা হয়েছে। সেই তালিকা প্রকাশের পরই স্পষ্ট হবে, কোন কোন মহিলা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হয়েছেন।
