তামান্না খান, কলকাতাঃ অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) যে ১৭ লক্ষ আবেদন বাতিল করা হয়েছিল, তার মধ্যে বেশিরভাগ মহিলার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বরের তথ্যের গরমিল ছিল বলেই রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল। এর মধ্যে প্রায় ১০ লক্ষ আবেদনেই এই ধরনের সমস্যা ছিল বলে জানা যায়। তবে এর পরেও বহু মহিলার আবেদন অ্যাপ্রুভ হলেও তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এমনকি এখন তাঁদের স্ট্যাটাসে নতুন করে দেখাচ্ছে, “August Payment Status: Invalid account type (NRE/PPF/CC/Loan/FD)”। এই পরিস্থিতিতে এখন কী করবেন তাঁরা?
অন্নপূর্ণা যোজনায় ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে নতুন স্ট্যাটাস
রাজ্য সরকার প্রথম থেকেই জানিয়েছিল, অন্নপূর্ণা যোজনার টাকা পেতে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই DBT লিংক থাকতে হবে। যাঁদের একাধিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের ক্ষেত্রে কোন অ্যাকাউন্টে DBT লিংক রয়েছে, তা আগে থেকেই জেনে নিয়ে ফর্ম ফিলাপ করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও এমন অনেক মহিলা আবেদন করেছেন, যাঁদের কোনও ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গেই DBT লিংক নেই। আবার কারও কারও ক্ষেত্রে KYC সংক্রান্ত সমস্যাও থাকতে পারে। মূলত এই ধরনের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্যার কারণেই অনেক মহিলার স্ট্যাটাসে এই মেসেজটি দেখাচ্ছে।
তবে চিন্তার কারণ নেই, যেহেতু সেই সমস্ত মহিলার আবেদন অ্যাপ্রুভ করা হয়েছে, তাই আগস্ট মাসে টাকা না ঢুকলেও আগামী সেপ্টেম্বর থেকে তাঁদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে বলেই খবর। এমনকি চলতি মাসেও অন্নপূর্ণা যোজনার টাকা সরকারের তরফ থেকে ছেড়ে দেওয়া হয়েছে তাঁদের জন্য। তবে ব্যাংক অ্যাকাউন্ট ঠিকঠাক না থাকার কারণেই সেই টাকা জমা পড়েনি। সেক্ষেত্রে সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে অবশ্যই ব্যাংকের শাখায় গিয়ে ডিবিটি লিংক করে নিন। তাহলেই মিলবে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা। এমনকি এখনই ডিবিটি করলে আগস্টের টাকাও ঢুকে যাবে বলে খবর।
তবে উল্লেখ্য, যাঁদের আবেদন বর্তমানে ‘Further Verification’ পর্যায়ে রয়েছে, তাঁদের নিকটবর্তী BDO অফিস বা পৌরসভায় গিয়ে ক্লেইম করতে হবে। সেখানকার মহিলা মোর্চা সদস্যদের মাধ্যমে ক্লেইম করলে দ্রুত অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো হবে বলেই জানা গিয়েছে। এছাড়া বাড়িতে বসে অনলাইনের মাধ্যমেও নিজেই Objection Claim করা যেতে পারে। তবে এক্ষেত্রে আপনি যে এই প্রকল্পের জন্য যোগ্য, তা প্রমাণ করতে হবে। যোগ্যতা প্রমাণ হলে তবেই মিলবে ৩,০০০ টাকা।
