অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সেপ্টেম্বরেই টাকা পেতে করুন এই কাজ

-

তামান্না খান, কলকাতাঃ বহুদিন আগেই অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) আবেদন করেও এখনও টাকা পাননি বহু উপভোক্তা। প্রয়োজনীয় সব নথিপত্র জমা দেওয়ার পরেও অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা না ঢোকায় তৈরি হয়েছে প্রশ্ন। সেপ্টেম্বর শুরু হয়ে যাওয়ায় এবার চতুর্থ কিস্তির টাকার অপেক্ষায় রয়েছেন উপভোক্তারা। এরই মধ্যে গত ১৭ অগস্টের পর থেকে অনেকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করেছে বলে জানা গিয়েছে। তবে আবেদনকারীদের একটি বড় অংশ এখনও টাকা পাননি। প্রশাসন সূত্রে খবর, আবেদন সংক্রান্ত কোনও সমস্যা থাকা, নথিপত্রের যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া কিংবা তথ্য যাচাইয়ে জটিলতার কারণেই অনেকের অ্যাকাউন্টে টাকা আসতে দেরি হতে পারে।

টাকা না পেলে কোথায় জানাবেন অভিযোগ?

অন্নপূর্ণা যোজনার টাকা না পেলে উপভোক্তারা সরাসরি সরকারি হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন। ১৮০০-৩৪৫-৫৫৫৫ অথবা ১৮০০-৩৪৫-৫৫০৫ এই নম্বরে ফোন করে নিজেদের অভিযোগ জানানো যাবে। এছাড়াও সিএম কানেক্ট গ্রিভেন্স সেলের মাধ্যমে সমস্যার কথা জানানো সম্ভব। সেক্ষেত্রে ১৯৭১ অথবা ১৮০০-৩৪৫৬-৮৫১ নম্বরে যোগাযোগ করতে হবে।

- Advertisement -
আরও পড়ুনঃ রেশন কার্ডের E-KYC করা আছে কি? মোবাইলেই করুন স্ট্যাটাস চেক

সরকারের প্রাপ্ত তথ্য অনুযায়ী, অন্নপূর্ণা যোজনায় দেড় কোটিরও বেশি মহিলা আবেদন করেছেন। যাঁদের আবেদন ইতিমধ্যেই যাচাই হয়ে গিয়েছে, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পাঠানো হচ্ছে। তবে এখনও বহু আবেদনকারীর তথ্য যাচাইয়ের প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আবেদন ও নথিপত্র যাচাইয়ের কাজ শেষ হওয়ার পর যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টেও অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো হবে। তাই যাঁরা এখনও টাকা পাননি, তাঁদের আপাতত আবেদন ও নথিপত্রের যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

কোন ভুলে আটকে যেতে পারে টাকা?

আবেদনের সময় দেওয়া তথ্যের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যের মিল না থাকলেও অন্নপূর্ণা যোজনার টাকা পেতে সমস্যা হতে পারে। বিশেষ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT পরিষেবা সক্রিয় না থাকলে সরাসরি টাকা জমা পড়বে না। এছাড়াও একই মোবাইল নম্বর ব্যবহার করে পরিবারের একাধিক সদস্য আবেদন করলে, আবেদনে ভুল তথ্য দিলে কিংবা কোনও গুরুত্বপূর্ণ তথ্য গোপন করলে যাচাই প্রক্রিয়া আটকে যেতে পারে। পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা না থাকলেও টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Tamanna Khan
Tamanna Khanhttps://jknews24.in/
আমি তামান্না খান। গত তিন বছর ধরে ডিজিটাল নিউজ মিডিয়ায় কনটেন্ট রাইটার হিসেবে কাজ করছি। সরকারি প্রকল্প, শিক্ষা এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখিতে আমার বিশেষ অভিজ্ঞতা রয়েছে। সহজ, তথ্যভিত্তিক ও পাঠকবান্ধব ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার লেখার মূল লক্ষ্য। মেল- pinkykhan342166@gmail.com
Breaking News