অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা, সেপ্টেম্বরের আগেই নন্দীগ্রাম থেকে সুখবর মুখ্যমন্ত্রীর

-

এবারের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম এবং ভবানীপুর—দুই কেন্দ্র থেকেই জয় পেয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। নিয়ম অনুযায়ী, একটি আসন ছাড়তে হওয়ায় নন্দীগ্রামে এবার উপনির্বাচন হতে চলেছে। আর সেই উপনির্বাচনের আগে সোমবার নন্দীগ্রামের রেয়াপাড়ায় প্রশাসনিক সভা থেকে অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্যও আর্থিক সহায়তার কথা জানানো হয়েছে।

অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা

রাজ্য সরকারের নির্দেশের পর গত ১৭ আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনার টাকা পেতে শুরু করেছেন বহু মহিলা। তবে এখনও অনেক যোগ্য মহিলার অ্যাকাউন্টে ভাতা না আসায় ক্ষোভ তৈরি হয়েছে। যোগ্য হওয়া সত্ত্বেও টাকা না পাওয়ার অভিযোগে রাজ্যের বিভিন্ন প্রান্তে সম্প্রতি বিক্ষোভও দেখিয়েছেন মহিলারা। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন, অন্নপূর্ণা যোজনার জন্য যোগ্য কোনও মহিলাকে বঞ্চিত করা হবে না এবং প্রত্যেকেই এই প্রকল্পের সুবিধা পাবেন। এরই মধ্যে সোমবার নন্দীগ্রামে পৌঁছে অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

- Advertisement -

এদিন, উপনির্বাচনের প্রাক্কালে নন্দীগ্রামে পৌঁছেই অন্নপূর্ণা যোজনা নিয়ে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, নন্দীগ্রামের অন্তত 67 হাজার মহিলাকে অন্নপূর্ণা যোজনার আওতায় 3,000 টাকা করে দেওয়া হয়েছে। আরও 5 হাজার মহিলার আবেদন বর্তমানে যাচাইয়ের পর্যায়ে রয়েছে। তাঁরাও প্রায় প্রত্যেকেই এই প্রকল্পের আওতায় মাসিক ভাতা পেয়ে যাবেন।

30 হাজার টাকা করে দেওয়া হবে স্বনির্ভর গোষ্ঠীকে

এদিন নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে ভিবিজি রামজি প্রকল্পের আওতায় জব কার্ডধারীদের জন্য ১২৫ দিনের কাজের সূচনা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একইসঙ্গে রাজ্যের প্রতিটি স্বনির্ভর গোষ্ঠীকে ৩০ হাজার টাকা করে দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি। পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়েও গুরুত্বপূর্ণ বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, যাঁরা তাঁকে ভোট দেননি, তাঁরাও আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন। আর কেউ যদি এই প্রকল্পের আওতায় না থাকেন, তাহলে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমার অধীনে চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ থাকবে।

Breaking News