Annapurna Yojana: অক্টোবরের ৩০০০ টাকা আটকে যেতে পারে এই ৫ কারণে

তামান্না খান, কলকাতাঃ মহিলাদের মনে এখন একটাই প্রশ্ন, পুজোর মাসে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ৩,০০০ টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে? আগস্ট মাসেই রাজ্য সরকারের তরফে উপভোক্তাদের তথ্য যাচাই করে চূড়ান্ত তালিকা তৈরি করা হয়েছিল। সেই তালিকা অনুযায়ী চলছে আর্থিক সহায়তা দেওয়ার প্রক্রিয়া। এমনকি আগস্টের তুলনায় সেপ্টেম্বরে এই প্রকল্পে আরও ১০ লক্ষ উপভোক্তা বেড়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি চলতি মাসে সেবা সেতু ক্যাম্পের মাধ্যমে নতুন করে আবেদন করেছেন বহু মহিলা। তবে আবেদনপত্রে ভুল তথ্য, আধার ও ব্যাঙ্কের বিবরণে অসঙ্গতি কিংবা DBT সংক্রান্ত সমস্যার কারণে অক্টোবর মাসে টাকা পেতে দেরি হতে পারে।

- Advertisement -

অক্টোবরে ঢুকবে না অন্নপূর্ণা যোজনার টাকা?

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, সেপ্টেম্বরে অন্নপূর্ণা যোজনার টাকা পেলেও অক্টোবরে উপভোক্তাদের একাংশের অ্যাকাউন্টে টাকা ঢুকতে দেরি হতে পারে বা অর্থ সহায়তা বন্ধ থাকতে পারে। কারণ, প্রকল্পের আওতায় থাকা উপভোক্তাদের তথ্য পুনরায় যাচাই করার উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযোগ, কিছু অযোগ্য উপভোক্তা ভুল তথ্য দিয়ে এই প্রকল্পের সুবিধা নিচ্ছেন। সেই কারণেই রাজ্য সরকার নতুন করে তথ্য যাচাইয়ের উপর জোর দিচ্ছে বলে জানা যাচ্ছে। রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মালতি রাভা রায়ও উপভোক্তাদের তথ্য পুনরায় যাচাইয়ের কথা জানিয়েছিলেন।

গত মাসের ১৭ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে অন্নপূর্ণার টাকা দিয়েছিল শুভেন্দু অধিকারীর সরকার। বিগত মাসে পেয়েছিলেন ১ কোটি ৫৬ লক্ষ মহিলা। এই তথ্য নিজেই দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে রাজ্য সরকারের দাবি, এর মধ্যে একটি বৃহৎ অংশ অযোগ্য। সেই সূত্রে তারা সেপ্টেম্বরের টাকা পেলেও অক্টোবরে বাদ যেতে পারেন। এমনকি নারী ও শিশু কল্যাণমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন, অন্নপূর্ণা যোজনায় ঝাড়াই-বাছাইয়ের কাজ এখনও চলছে। এই প্রকল্পে টাকা পাওয়ার পরও যদি কেউ অযোগ্য প্রমাণিত হন, তাহলে তার নাম বাদ যেতে পারে।

- Advertisement -

অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা অক্টোবরে না পাওয়ার পিছনে পাঁচটি কারণ থাকতে পারে। প্রথমত, আবেদনপত্রে ভুল তথ্য থাকলে উপভোক্তার নাম বাদ পড়তে পারে। দ্বিতীয়ত, আবেদন করার সময় কোনও গুরুত্বপূর্ণ তথ্য গোপন করলে সমস্যা দেখা দিতে পারে। তৃতীয়ত, সরকারি পেনশন পেলে প্রকল্পের নিয়ম অনুযায়ী কেউ কেউ এই সুবিধা থেকে বাদ পড়তে পারেন। চতুর্থত, সরকারি চাকরির সঙ্গে যুক্ত মহিলাদের ক্ষেত্রেও যোগ্যতার শর্ত খতিয়ে দেখা হতে পারে। পঞ্চমত, পরিবারের কোনও সদস্য আয়করদাতা হলে আবেদনকারীর যোগ্যতা পুনরায় যাচাই করা হতে পারে।

Tamanna Khan
Tamanna Khanhttps://jknews24.in/
আমি তামান্না খান। গত তিন বছর ধরে ডিজিটাল নিউজ মিডিয়ায় কনটেন্ট রাইটার হিসেবে কাজ করছি। সরকারি প্রকল্প, শিক্ষা এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখিতে আমার বিশেষ অভিজ্ঞতা রয়েছে। সহজ, তথ্যভিত্তিক ও পাঠকবান্ধব ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার লেখার মূল লক্ষ্য। মেল- pinkykhan342166@gmail.com
Breaking News