অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা এখনও ঢোকেনি? কবে পাবেন, জানালেন মন্ত্রী

-

তামান্না খান, কলকাতাঃ নতুন মাস শুরু হতেই অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে ফের চর্চা শুরু হয়েছে রাজ্যের মহিলা উপভোক্তাদের মধ্যে। ইতিমধ্যেই জুন, জুলাই ও আগস্ট মাসের টাকা যোগ্য ও অনুমোদিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে। এবার সেপ্টেম্বর মাসের (Annapurna Yojana September) কিস্তির অপেক্ষায় রয়েছেন উপভোক্তারা। তবে অভিযোগ, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ শুরু হয়ে গেলেও এখনও অনেকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা (Annapurna Yojana Payment) ঢোকেনি। বিষয়টি নিয়ে ফের ক্ষোভ ও অভিযোগ সামনে এসেছে। এই পরিস্থিতিতে সেপ্টেম্বরের টাকা কবে দেওয়া হবে, তা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট জানিয়েছেন মন্ত্রী মালতী রাভা রায়।

অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট আপডেট

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল রবিবার কোচবিহারের রাসমেলা মাঠ পরিদর্শনে গিয়েছিলেন মন্ত্রী মালতী রাভা রায়। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন তিনি। অন্নপূর্ণা যোজনার সেপ্টেম্বর মাসের অনুদান নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী জানান, আগামী ১৭ সেপ্টেম্বর থেকেই টাকা দেওয়া শুরু হবে। তাঁর কথায়, ওইদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং সেদিন থেকেই অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করার কথা রয়েছে। অর্থাৎ, সেপ্টেম্বরের কিস্তি নিয়ে অপেক্ষার অবসান ঘটতে পারে তৃতীয় সপ্তাহেই। মন্ত্রী আরও জানান, দ্বিতীয় অথবা তৃতীয় সপ্তাহ থেকে টাকা দেওয়া হবে। অযোগ্য উপভোক্তাদের নাম বাদ দেওয়া এবং নতুন করে যোগ্যদের নাম অন্তর্ভুক্ত করার প্রক্রিয়ার জন্য কিছুটা সময় লাগছে। তবে যোগ্য কোনও উপভোক্তাই বঞ্চিত হবেন না বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

- Advertisement -

আরও পড়ুনঃ রেশন কার্ডের E-KYC করা আছে কি? মোবাইলেই করুন স্ট্যাটাস চেক

এখনও চলছে যাচাই প্রক্রিয়া

সরকার পর্যায়ক্রমে এই প্রকল্পের অর্থ যোগ্য গ্রহীতাদের অ্যাকাউন্টে পাঠাচ্ছেন ঠিকই কিন্তু রাজ্যে এমন অনেক উপভোক্তা এখনও আছে, যাঁরা অন্নপূর্ণা যোজনার জন্য শুরুতে আবেদন করলেও এখনও জুন, জুলাই এবং আগস্টের টাকা পায়নি। এই ব্যাপারে উপভোক্তা তালিকায় নতুন নাম সংযোজনের বার্তা দিয়ে মন্ত্রী বলেন, “ধৈর্য্য ধরুন, সংযোজন হবে। আপনারা দেখেছেন আমরা প্রথমে ১২ হাজার কোটি টাকা এবং তারপর ৩৬ হাজার কোটি টাকা দিয়েছি। সোমবার ক্যাবিনেট বৈঠক হবে। অন্নপূর্ণা যোজনা নিয়ে আলোচনা হতে পারে। সঙ্গে পুজোর অনুদান নিয়েও চূড়ান্ত কিছু হতে পারে।”

- Advertisement -

প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পর এবছর একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়েছে বিজেপি সরকার। সামনে রয়েছে গণেশ পুজো, বিশ্বকর্মা পুজো, এরপর মহালয়া ও দুর্গোৎসব। পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই একাধিক পরিকল্পনা নিয়ে এগোচ্ছে প্রশাসন। মহালয়ায় ইডেনে দুর্গাপুজোর মেগা অনুষ্ঠান নিয়েও শুরু হয়েছে নানা আলোচনা। এর পাশাপাশি, রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পর এবছরই প্রথম কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলা অনুষ্ঠিত হতে চলেছে। নভেম্বরের চতুর্থ সপ্তাহে আয়োজিত হবে এই ঐতিহ্যবাহী মেলা। তাই এখন থেকেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। ইতিমধ্যেই ব্যবসায়ী সংগঠনগুলিকে নিয়ে একপ্রস্থ বৈঠকও করেছে জেলা প্রশাসন।

Tamanna Khan
Tamanna Khanhttps://jknews24.in/
আমি তামান্না খান। গত তিন বছর ধরে ডিজিটাল নিউজ মিডিয়ায় কনটেন্ট রাইটার হিসেবে কাজ করছি। সরকারি প্রকল্প, শিক্ষা এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখিতে আমার বিশেষ অভিজ্ঞতা রয়েছে। সহজ, তথ্যভিত্তিক ও পাঠকবান্ধব ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার লেখার মূল লক্ষ্য। মেল- pinkykhan342166@gmail.com
Breaking News