বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় আসার পর চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই ১ কোটিরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পৌঁছে গিয়েছে। রাজ্য সরকারের দাবি, অগাস্ট মাসের শুরুতেই আরও বহু উপভোক্তার অ্যাকাউন্টে এই অর্থ জমা পড়বে। তবে যাঁদের আবেদন বা নথিপত্র যাচাই (ভেরিফিকেশন) প্রক্রিয়ায় যোগ্য বলে বিবেচিত হবে না, তাঁরা এই মাসেও প্রকল্পের সুবিধা পাবেন না।
অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তি কারা পাবেন না?
ইতিমধ্যেই বহু আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা পৌঁছে গিয়েছে। তবে এখনও অনেক আবেদনকারী এই সুবিধা পাননি। সরকারি সূত্রের দাবি, তাঁদের আবেদন বর্তমানে ‘Under Inquiry’ অবস্থায় রয়েছে এবং নথি যাচাই (ভেরিফিকেশন) প্রক্রিয়া চলছে। সমস্ত তথ্য ও নথি সঠিকভাবে যাচাইয়ের পরই যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। অন্যদিকে, যাঁরা ইতিমধ্যেই টাকা পেয়েছেন, তাঁদেরও সম্পূর্ণ নিশ্চিন্ত থাকার সুযোগ নেই। কারণ, ভাতা পাওয়ার পরেও অনেকের নথি পুনরায় যাচাই করা হচ্ছে। যাচাইয়ের সময় কোনও অসঙ্গতি বা তথ্যের ঘাটতি ধরা পড়লে সংশ্লিষ্ট আবেদনকারীকে ডেকে অতিরিক্ত নথি জমা দিতে বলা হতে পারে। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই ভবিষ্যতে প্রকল্পের টাকা নিয়মিত মিলবে। তাই একবার টাকা পেলেই পরবর্তী কিস্তিও নিশ্চিতভাবে পাওয়া যাবে—এমনটা এখনও বলা যাচ্ছে না।
আরও পড়ুন: আগামীকাল থেকেই মাসে ₹১,৫০০ ভাতা! বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতায় বড় সুখবর
কত আয় হলে অন্নপূর্ণা যোজনার টাকা মিলবে না?
সরকার ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার যোগ্যতা নিয়ে একটি নির্দেশিকা প্রকাশ করেছে। সেখানে জানানো হয়েছে, যেসব পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ টাকার কম, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন। তবে বার্ষিক আয় ১ লক্ষ টাকার বেশি হলে আবেদন বাতিল হবে কি না, সে বিষয়ে সরকার এখনও স্পষ্টভাবে কিছু জানায়নি। সূত্রের দাবি, এই ক্ষেত্রে শুধুমাত্র আবেদনকারী মহিলার ব্যক্তিগত আয় নয়, পুরো পরিবারের মোট বার্ষিক আয় বিবেচনা করা হচ্ছে। এছাড়াও সরকার আগেই জানিয়েছিল, যাঁদের পরিবারের তিনটির বেশি পাকা ঘর রয়েছে, অথবা পরিবারের কোনও সদস্য সরকারি চাকরিজীবী, সরকারি পেনশনভোগী বা আয়করদাতা (Income Tax payer) হলে তাঁরা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না।
‘Under Enquiry’, ‘Approved’ ও ‘Rejected’ স্ট্যাটাসের অর্থ কী?
রাত পোহালেই শুরু হচ্ছে অগাস্ট মাস। তাই দেরি না করে এখনই অন্নপূর্ণা যোজনার আবেদনের স্ট্যাটাস একবার দেখে নেওয়াই ভালো। Social Registry পোর্টালে ধাপে ধাপে আবেদনগুলির স্ট্যাটাস আপডেট করা হচ্ছে। যাঁরা এতদিন Accepted, Rejected বা Under Enquiry স্ট্যাটাস দেখছিলেন, তাঁদের অনেকের ক্ষেত্রেই এখন নতুন আপডেট দেখা যাচ্ছে। পোর্টালে আবেদন গৃহীত (Accepted), বাতিল (Rejected), যাচাই চলছে (Under Enquiry) বা পেমেন্ট আটকে রয়েছে (Payment Pending)—এই সমস্ত তথ্য স্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে। বিশেষ করে যাঁদের আবেদন এতদিন Under Enquiry অবস্থায় ছিল, তাঁদের অনেকের স্ট্যাটাস ইতিমধ্যেই পরিবর্তিত হয়েছে। কারও আবেদন Approved হয়েছে, আবার কারও ক্ষেত্রে Rejected দেখানো হচ্ছে।
আরও পড়ুন: সংসদে মোদীর সঙ্গে ১৫ মিনিট বৈঠক শতাব্দী রায়ের! কী কী বিষয়ে হল আলোচনা?
অন্নপূর্ণা যোজনার আবেদন স্ট্যাটাস কীভাবে চেক করবেন?
অনলাইনে Social Registry পোর্টাল-এ লগ ইন করে নিজের প্রোফাইল এবং আবেদন সংক্রান্ত তথ্য দেখে নিন। সেখানে যদি কোনও স্ট্যাটাস দেখা না যায়, তাহলে স্থানীয় বিডিও অফিস বা পুরসভায় যোগাযোগ করুন। অফলাইনে আবেদনকারীরা বিডিও বা পুরসভার কার্যালয়ে গিয়ে আবেদনের প্রাপ্তিস্বীকারের রসিদ এবং নিবন্ধিত মোবাইল নম্বর জানালেই সংশ্লিষ্ট সরকারি আধিকারিক আবেদনের বর্তমান স্ট্যাটাস যাচাই করে জানিয়ে দেবেন। যদি আপনার আবেদনের স্ট্যাটাস Verified বা Approved দেখায়, তাহলে বুঝতে হবে আবেদনটি অনুমোদিত হয়েছে এবং নির্ধারিত সময়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা জমা হবে। সেক্ষেত্রে আলাদা করে আর কোনও পদক্ষেপের প্রয়োজন নেই। তবে যদি Rejected দেখায়, তাহলে ওই আবেদন অনুযায়ী আপনি প্রকল্পের সুবিধা পাবেন না।
স্ট্যাটাস দেখা না গেলে কোথায় যোগাযোগ করবেন?
আবেদন সংক্রান্ত কোনও সমস্যা, স্ট্যাটাস যাচাই বা অন্যান্য তথ্য জানতে উপভোক্তারা সরকারি হেল্পলাইন নম্বরগুলিতে যোগাযোগ করতে পারেন। সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট (টোল-ফ্রি): 1800-345-5505, সাধারণ হেল্পলাইন: 1800-345-5555, CM Connect Grievance Cell: 1971 / 1800-3456-851, Duare Sarkar Helpline: 033-22143526, Nodal Department Desk: 033-23341563 এবং WhatsApp Support: 82820 82820 নম্বরে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে। এছাড়া অনলাইনে স্ট্যাটাস দেখা না গেলে বা অন্য কোনও জটিলতা থাকলে নিকটবর্তী বিডিও (BDO) বা এসডিও (SDO) অফিসে গিয়েও সরাসরি সরকারি আধিকারিকদের কাছ থেকে সাহায্য নেওয়া যেতে পারে।
