হরমুজে ফের হামলা! ড্রোনের আঘাতে জাহাজে আগুন, আহত ১১ ভারতীয়

সাদিকুল খান, কলকাতাঃ হরমুজ প্রণালীতে ফের হামলার ঘটনা সামনে এল। মঙ্গলবার গুরুত্বপূর্ণ এই বাণিজ্যপথ দিয়ে যাওয়ার সময় পানামার পতাকাবাহী একটি জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটে। হামলায় জাহাজে থাকা ১১ জন ভারতীয় নাবিক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনার পর হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলির নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঘটনার নিন্দা জানিয়ে ভারতীয় বিদেশ মন্ত্রক হরমুজ প্রণালীতে একের পর এক জাহাজে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে।

- Advertisement -

আহত ১১ জন ভারতীয় নাবিক

ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, হামলার সময় ওই জাহাজে মোট ১৯ জন নাবিক ছিলেন, যাঁদের মধ্যে ১৭ জনই ভারতীয়। মঙ্গলবার ওমানের উপকূলের কাছাকাছি পানামার পতাকাবাহী জাহাজটিতে ড্রোন হামলা হয়। হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজে নামে ওমানের নৌবাহিনী। এরপর জাহাজে থাকা সমস্ত নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়। ঘটনায় ১১ জন ভারতীয় নাবিক আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ৩৫ কেজি খাদ্যশস্য পাবেন কারা? AAY ও PHH রেশন কার্ডের নিয়ম

- Advertisement -

ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ড্রোন হামলায় বাণিজ্যিক জাহাজটির ১২ জন ক্রু সদস্য আহত হয়েছেন, যাঁদের মধ্যে ১১ জন ভারতীয়। হামলার পর জাহাজটিতে আগুন ধরে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। তবে এখনও পর্যন্ত ঠিক কে বা কারা ওই হামলা চালিয়েছে, সে বিষয়ে কোনও আনুষ্ঠানিক তথ্য সামনে আসেনি। এই ধরনের হামলার তীব্র নিন্দা জানিয়ে হরমুজ প্রণালীতে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার আহ্বান জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক।

- Advertisement -

বিদেশ মন্ত্রকের তরফে বলা হয়, “এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে ভারত। এই ধরনের আক্রমণ যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে। হরমুজের মতো বাণিজ্য পথে এই ধরনের হামলা একেবারেই কাম্য নয়। শান্তির পথে সমস্ত সমস্যার সমাধান করতে হবে।” বলাই বাহুল্য, এর আগে গত শুক্রবার কুয়েতের পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কারে হামলা হয়েছিল। তাতে কোনও ক্রমে প্রাণে বেঁচে ছিলেন পাঁচজন ভারতীয় নাবিক।

Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News