Homeপ্রকল্পসরকারি প্রকল্পঅনলাইনেই অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন, ১ জুন থেকেই মিলবে ৩০০০ টাকা!

অনলাইনেই অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন, ১ জুন থেকেই মিলবে ৩০০০ টাকা!

-

বিজেপি ক্ষমতায় আসার পর অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে মহিলাদের মনে যে বড় প্রশ্নটা ঘুরছিল, অবশেষে তারই স্পষ্ট উত্তর দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। শপথগ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুর ও নারী ও শিশু কল্যাণ মন্ত্রী জানান। অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য বাড়িতে বসেই অনলাইনে আবেদন করা যাবে।

অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন

উল্লেখ্য, ভোটের আগে বিজেপির দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী মহিলাদের জন্য চালু হতে চলেছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। যেখানে লক্ষীর ভাণ্ডারের দ্বিগুণ অর্থাৎ প্রতি মাসে ৩০০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল। তবে এতদিন সাধারণ মানুষের মনে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, ঠিক কবে থেকে এই প্রকল্প চালু হবে এবং কীভাবে আবেদন করতে হবে। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। আগামী ১ জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু হবে এবং যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩০০০ টাকা করে পাঠানো হবে।

- Advertisement -

এদিকে আজ বিধায়ক পদে শপথগ্রহণ করেন অগ্নিমিত্রা পাল। সেই অনুষ্ঠানেই সাংবাদিকরা তাঁকে অন্নপূর্ণা ভাণ্ডারে আবেদন পদ্ধতি নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, পুরো আবেদন প্রক্রিয়াটাই অনলাইনে করা হবে এবং পোর্টালটিকে খুব সহজভাবে তৈরি করা হচ্ছে। তাঁর কথায়, “ওয়ান পাস বা টু পাস, প্রত্যেক মহিলাই নিজের মোবাইল থেকেই আবেদন করতে পারবেন। আমি শুনেছিলাম দুয়ারে সরকারের মাধ্যমে আবেদন করার ভাবনা ছিল, কিন্তু আমি দফতরের সঙ্গে কথা বলে সেটাকে পুরোপুরি অনলাইন করার অনুরোধ করেছি। যাতে মা-বোনেরা খুব সহজেই বাড়িতে বসে আবেদন করতে পারেন, সেই ব্যবস্থাই করা হচ্ছে।”

উল্লেখ্য, গতকাল অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)-কে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, আগামী ১ জুন থেকেই মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩০০০ টাকা করে পাঠানো শুরু হবে এবং যারা এতদিন লক্ষীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছিলেন, তাঁরাও এই প্রকল্পের আওতায় থাকবেন। তবে টাকা দেওয়ার আগে একটি যাচাই প্রক্রিয়া করা হবে এবং ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বলে জানান তিনি। পাশাপাশি তিনি স্পষ্ট করে বলেন, যাঁদের নাম কাটা গিয়েছে, যাঁরা মারা গিয়েছেন বা যাঁরা দেশের নাগরিক নন, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। তাঁর কথায়, এসআইআর-এ যাঁদের নাম বাদ পড়েছে এবং যাঁরা লক্ষীর ভাণ্ডার পাচ্ছিলেন, শুধুমাত্র তাঁদের নামই অন্নপূর্ণা ভাণ্ডারের তালিকা থেকে বাদ যাবে।

অন্নপূর্ণা ভান্ডার কারা পাবেন?

প্রকল্পের নামঅন্নপূর্ণা ভাণ্ডার।
সুবিধাভোগীপশ্চিমবঙ্গের মহিলারা।
কত টাকা মাসিক ৩ হাজার টাকা
কবে থেকে চালু১ জুন ২০২৬।
আবেদন পদ্ধতিhttps://socialsecurity.wb.gov.in/login

কিভাবে আবেদন করবেন?

  • আবেদনকারীদের প্রথমে অন্নপূর্ণা ভাণ্ডারের নির্দিষ্ট সরকারি অনলাইন পোর্টালে https://socialsecurity.wb.gov.in/login প্রবেশ করতে হবে।
  • পোর্টালে গিয়ে আবেদনকারীকে তার সচল মোবাইল নম্বরটি দিতে হবে। নম্বর দেওয়ার সাথে সাথেই ওই মোবাইলে একটি ওটিপি (OTP) চলে আসবে।
  • ওটিপি-টি নির্দিষ্ট বক্সে বসিয়ে ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে।
  • ওটিপি ভেরিফাই হতেই স্ক্রিনে আবেদনের মূল পেজটি খুলে যাবে।
  • আবেদনকারীকে তার ব্যক্তিগত তথ্য, যেমন নাম, ঠিকানা, বয়স এবং অন্যান্য প্রয়োজনীয় বিবরণ নির্ভুলভাবে আবেদনপত্রে পূরণ করতে হবে।
  • এরপর প্রয়োজনীয় নথিপত্র কেন করে আপলোড করতে হবে।
    সবকিছু হয়ে গেলে ফাইনাল সাবমিট করতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র

অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টালে আবেদন করার সময় কিছু জরুরি নথিপত্র হাতের কাছে রাখা আবশ্যক,

  • সচল মোবাইল নম্বর (যেটিতে আধার লিঙ্ক করা আছে)।
  • আবেদনকারীর আধার কার্ড এবং ভোটার আইডি কার্ড।
  • ব্যাঙ্কের পাসবুক।
  • সাম্প্রতিক রঙিন পাসপোর্ট ছবি।
  • জাতিগত শংসাপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।
  • রেশন কার্ড (প্রযোজ্য ক্ষেত্রে)।
- Advertisement -
- Advertisement -
Breaking News
- Advertisement -
Related Stories
- Advertisement -