সাতসকালে আরামবাগে ভয়াবহ বাস দুর্ঘটনা, আহত ১৬ জন যাত্রী

নিজস্ব সংবাদদাতা, কৃষকসেতুঃ সাতসকালে যাত্রীবোঝাই বাস উল্টে আহত হলেন প্রায় ১৬ জন (Arambagh Bus Accident)। আহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে বলেও জানা গিয়েছে। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের বর্ধমান-আরামবাগ ৭ নম্বর রাজ্য সড়কের রায়না থানার গোপালপুর মোড় সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটি আরামবাগ থেকে বর্ধমানের দিকে যাচ্ছিল। সেই সময় আচমকাই বাসটির পাতি ভেঙে যায়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায় বাসটি। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসের ভিতরে আটকে পড়েন বেশ কয়েকজন যাত্রী।

- Advertisement -

বাস উল্টে আহত শিশু-সহ প্রায় ১৬ জন

দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় রায়না থানার পুলিশ ও ট্রাফিক পুলিশ। রায়না থানার ওসিও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে তৎপর হন। পুলিশকর্মীদের উদ্যোগে বাসের ভিতরে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করা হয়। আহতদের দ্রুত চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দু-একজন শিশু রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। বাসের খালাসিও গুরুতর আহত হয়েছেন বলে খবর। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে।

কী কারণে ঘটল দুর্ঘটনা, খতিয়ে দেখছে পুলিশ

সাতসকালে এই দুর্ঘটনার জেরে বর্ধমান-আরামবাগ রাজ্য সড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। কীভাবে চলন্ত বাসটির পাতি ভেঙে গেল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেলেও, প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। অন্যদিকে, আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানোর জন্য পুলিশের তৎপরতা স্থানীয়দের নজর কেড়েছে।

জেকে নিউজ ২৪
জেকে নিউজ ২৪https://jknews24.in/
JKNews24-এর অভিজ্ঞ সংবাদকর্মী ও সম্পাদকীয় টিমের পক্ষ থেকে প্রকাশিত সর্বশেষ বাংলা খবর, রাজ্য, দেশ, বিশ্ব, চাকরি, শিক্ষা ও প্রযুক্তির নির্ভরযোগ্য আপডেট।
Breaking News