“সবকিছু মনে রাখা হবে” CJP আন্দোলন নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট অরিজিৎ সিংয়ের

-

সাম্প্রতিক ঘটনাকে ঘিরে জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং সামাজিক মাধ্যমে ছাত্র আন্দোলনের সমর্থনে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি দিল্লিতে আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশের লাঠিচার্জের সমালোচনা করে প্রশ্ন তোলেন এবং রাজনৈতিক নেতৃত্বের উদ্দেশেও কড়া মন্তব্য করেন। তাঁর পোস্টে তিনি লেখেন, “ছাত্রদের মারছেন! আপনাদের লজ্জা করছে না? … সব কিছু মনে রাখা হবে। পরিবর্তনই একমাত্র ধ্রুবক।”

কী বললেন অরিজিৎ সিং?

মঙ্গলবার সকালে নিজের এক্স (X) হ্যান্ডেলে একটি পোস্ট করে গায়ক অরিজিৎ সিং ছাত্র-ছাত্রীদের উপর হওয়া লাঠিচার্জের ঘটনার তীব্র সমালোচনা করেন। পোস্টে তিনি লেখেন, “এবার তো আপনারা এখানে ছাত্র-ছাত্রীদেরকে মারধর করা শুরু করেছেন। আপনাদের কি একটুও লজ্জা করছে না? হ্যালো নেতা, হ্যালো মন্ত্রী? কী খবর ভাই? আপনারা কি নিজেকে ঈশ্বর বলে মনে করছেন? সবকিছু মনে রাখা হবে। হর হর মহাদেব।” তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি তিনি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের ইমেল আইডির উল্লেখ করে সাধারণ মানুষকে নিজেদের মতামত জানাতে এবং গণতান্ত্রিক উপায়ে অধিকার দাবি করতে উৎসাহিত করেন। অরিজিৎ আরও লেখেন, “আপনারা মতামত জানিয়ে এখানে মেইল পাঠান এবং আমাদের অধিকারগুলিকে দাবি করুন। আমরা সব সময় শিক্ষা মন্ত্রণালয়ে লিখতে পারি। মনে রাখবেন, পরিবর্তনই একমাত্র ধ্রুব বিষয়।”

- Advertisement -

প্রসঙ্গত, এই প্রথমবার নয়, গত বেশ কয়েকদিন ধরে সামাজিক বিভিন্ন ইস্যু নিয়ে সরব হয়েছেন অরিজিৎ সিং। পাঁচদিন আগে একটি পোস্ট করে তিনি লিখেছিলেন, “সোনম ওয়াংচুক স্যার, আপনাকে অনেক শক্তি এবং আপনার জন্য ভালোবাসা রইল।” বরাবরই তরুণ প্রজন্মের পাশে এসে দাঁড়ান গায়ক। আর ভারতবর্ষে তাঁর গান পছন্দ করেন না এরকম মানুষ হয়তো খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু তিনি এই মন্তব্য করাতেই অনেকেই প্রশংসা করছেন। কেউ কেউ বলছেন, অরিজিৎ সিং একজন শুধু শিল্পী নন, তিনি সমাজের সচেতন নাগরিক। আর তরুণদের প্রকৃত কণ্ঠস্বর। এখন দেখার, অরিজিৎ এর এই মন্তব্যের পর শিক্ষা মন্ত্রকের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া মেলে কিনা।

🔔 সর্বশেষ খবর সবার আগে পেতে যুক্ত হন

ব্রেকিং নিউজ, চাকরির খবর, টেক আপডেট ও গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের WhatsAppTelegram চ্যানেলে এখনই যুক্ত হন।

Breaking News