তামান্না খান, কলকাতাঃ Assam Rifles Recruitment 2026-এর মাধ্যমে Technical ও Tradesman Group C পদে মোট ৩৫৪ জনকে নিয়োগ করা হবে। এই নিয়োগে Warrant Officer, Havildar এবং Rifleman-সহ বিভিন্ন টেকনিক্যাল, মেডিক্যাল ও ট্রেডসম্যান পদ রয়েছে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে এবং যোগ্য পুরুষ প্রার্থীরা আগামী ২৮ অক্টোবর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। নিয়োগের র্যালি সম্ভাব্যভাবে ২৩ নভেম্বর ২০২৬ থেকে শুরু হবে। আবেদন করার আগে প্রার্থীদের পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, শারীরিক মাপদণ্ড, আবেদন ফি এবং নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আজকের পতিবেদনে আলোচনা করা হয়েছে।
Assam Rifles Recruitment 2026
| বিষয় | বিস্তারিত তথ্য |
|---|---|
| নিয়োগকারী সংস্থা | Assam Rifles |
| নিয়োগের নাম | Technical & Tradesman Recruitment Rally 2026 |
| মোট শূন্যপদ | ৩৫৪টি |
| পদের ধরন | Group C Technical & Tradesman |
| মেমো নম্বর | I.12016/A Branch (Rect Cell)/2026/1310 |
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ২৭ আগস্ট ২০২৬ |
| আবেদনের পদ্ধতি | অনলাইন |
| আবেদন শুরুর তারিখ | ২৮ সেপ্টেম্বর ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ২৮ অক্টোবর ২০২৬ |
| আবেদনের শেষ সময় | রাত ১১টা ৫৯ মিনিট |
| নিয়োগের র্যালি | ২৩ নভেম্বর ২০২৬ থেকে, সম্ভাব্য |
| বয়স গণনার তারিখ | ১ জুলাই ২০২৬ |
| যোগ্য প্রার্থী | পুরুষ প্রার্থী |
| সরকারি ওয়েবসাইট | assamrifles.gov.in |
কোন কোন পদে নিয়োগ হবে?
Assam Rifles Technical and Tradesman Recruitment 2026-এ বিভিন্ন প্রযুক্তিগত, চিকিৎসা-সংক্রান্ত এবং ট্রেডসম্যান পদে নিয়োগ করা হবে। পদগুলির মধ্যে রয়েছে Warrant Officer (Cipher), Electrical Fitter Signal, Lineman Field, Armourer, Engineer Equipment Mechanic, Recovery Vehicle Mechanic, Electrician Motor Vehicle, Instrument Mechanic, Metalsmith, Upholster, Store Keeper Technical, Vehicle Mechanic, Welder, Draughtsman, Operation Theatre Technician, Physiotherapist এবং Mason-সহ অন্যান্য পদ।
শিক্ষাগত যোগ্যতা
এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা পদ অনুযায়ী আলাদা। কোনও কোনও পদের জন্য স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ হলেই আবেদন করা যেতে পারে। আবার নির্দিষ্ট পদের জন্য উচ্চমাধ্যমিক, ITI, ডিপ্লোমা অথবা সংশ্লিষ্ট টেকনিক্যাল বা মেডিক্যাল যোগ্যতা প্রয়োজন হতে পারে।
বয়সসীমা ও ছাড়
বিজ্ঞপ্তি অনুযায়ী, পদভেদে প্রার্থীদের ন্যূনতম বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ২৩ অথবা ২৫ বছর হতে পারে। বয়স গণনা করা হবে ১ জুলাই ২০২৬ তারিখের ভিত্তিতে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য নিয়ম অনুযায়ী বয়সে ছাড় রয়েছে। SC ও ST প্রার্থীরা সর্বোচ্চ ৫ বছর এবং OBC প্রার্থীরা সর্বোচ্চ ৩ বছরের ছাড় পেতে পারেন। প্রাক্তন সেনাকর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
আবেদন ফি কত?
UR, OBC এবং EWS শ্রেণির প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা। অন্যদিকে, SC, ST এবং প্রাক্তন সেনাকর্মীদের আবেদন ফি থেকে ছাড় দেওয়ার কথা জানানো হয়েছে।
নির্বাচন প্রক্রিয়া
প্রার্থীদের কয়েকটি ধাপের মাধ্যমে নির্বাচন করা হবে। প্রথমে নথিপত্র যাচাই করা হবে। এরপর Physical Efficiency Test (PET), Physical Standard Test (PST), Computer Based Test (CBT), ট্রেড স্কিল টেস্ট, নথিপত্রের চূড়ান্ত যাচাই এবং মেডিক্যাল পরীক্ষা নেওয়া হতে পারে। ট্রেড স্কিল টেস্ট হবে ব্যবহারিক পরীক্ষা এবং এটি যোগ্যতামূলক প্রকৃতির। মেডিক্যাল পরীক্ষার ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী Detailed Medical Examination (DME) ও Review Medical Examination (RME) হতে পারে।
শারীরিক পরীক্ষা ও CBT পরীক্ষার ধরন
সাধারণ সর্বভারতীয় পুরুষ প্রার্থীদের জন্য দৌড়ের পরীক্ষায় ৫ কিলোমিটার পথ ২৪ মিনিটের মধ্যে সম্পূর্ণ করতে হতে পারে। শারীরিক পরীক্ষার কেন্দ্র হিসেবে অসমের যোরহাট ও ডিফুর নাম উল্লেখ করা হয়েছে। CBT পরীক্ষায় থাকবে ১০০টি বহুনির্বাচনী প্রশ্ন, যার পূর্ণমান ১০০ এবং সময় ২ ঘণ্টা। প্রশ্নপত্র হিন্দি ও ইংরেজি ভাষায় হবে। ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যেতে পারে। সাধারণ ও EWS প্রার্থীদের ন্যূনতম ৩৫ শতাংশ এবং SC, ST ও OBC প্রার্থীদের ৩৩ শতাংশ নম্বর পেতে হবে বলে দেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ণ তারিখ
অনলাইনে আবেদন শুরু হয়েছে ২৮ সেপ্টেম্বর ২০২৬ থেকে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৮ অক্টোবর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট। নিয়োগের র্যালি সম্ভাব্যভাবে ২৩ নভেম্বর ২০২৬ থেকে শুরু হবে।
কীভাবে আবেদন করবেন?
আবেদন করার জন্য Assam Rifles-এর সরকারি ওয়েবসাইট www.assamrifles.gov.in খুলতে হবে। এরপর Technical and Tradesman Recruitment 2026-এর আবেদন সংক্রান্ত লিঙ্কে প্রবেশ করে নির্দেশ অনুযায়ী রেজিস্ট্রেশন ও আবেদনপত্র পূরণ করতে হবে। প্রয়োজনীয় তথ্য ও নথি জমা দেওয়ার পর প্রযোজ্য আবেদন ফি দিতে হবে। সব তথ্য যাচাই করে আবেদন জমা দিন এবং ভবিষ্যতের জন্য আবেদনপত্রের কপি সংরক্ষণ করুন।
