সরকার পরিবর্তনের পর পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত–পিএমজেএওয়াই (PMJAY) প্রকল্প চালু হয়েছে, যার ফলে রাজ্যের প্রায় দেড় কোটি পরিবার বিনামূল্যে উন্নত চিকিৎসা পরিষেবার সুবিধা পাওয়ার সুযোগ পাবেন। সাধারণ মানুষের কাছে এই পরিষেবা আরও সহজে পৌঁছে দিতে আগামী ১৫, ১৬ এবং ১৭ জুন রাজ্যের প্রতিটি ব্লকে জনকল্যাণ শিবির আয়োজন করা হয়েছে। এই শিবিরগুলিতে উপস্থিত আধিকারিকরা সরাসরি আবেদন করা, প্রয়োজনীয় তথ্য যাচাই এবং প্রকল্পে নাম নথিভুক্ত করার বিষয়ে সহায়তা করবেন।
আয়ুষ্মান ভারত PMJAY আবেদন
এই প্রকল্পের সুবিধা মূলত আর্থিকভাবে দুর্বল ও নির্দিষ্ট যোগ্যতার পরিবারগুলিকে দেওয়া হবে। এর মধ্যে রয়েছে কাঁচা বাড়িতে বসবাসকারী পরিবার, ভূমিহীন দিনমজুর, তফশিলি জাতি ও তফশিলি উপজাতিভুক্ত পরিবার এবং যেসব পরিবারে কোনো প্রতিবন্ধী সদস্য রয়েছেন। পাশাপাশি হকার, রিকশাচালক, নির্মাণ শ্রমিক, পরিচ্ছন্নতা কর্মী, গৃহকর্মী এবং ছোট ব্যবসা বা ক্ষুদ্র দোকান পরিচালনাকারীরাও আবেদন করতে পারবেন। এছাড়া ৭০ বছর বা তার বেশি বয়সী ব্যক্তিরা ‘বয় বন্দনা’ স্কিমের আওতায় আবেদন করার সুযোগ পাবেন।
কীভাবে আবেদন করবেন?
এই প্রকল্পে আবেদন করার জন্য মূলত দু’টি উপায় রয়েছে— অনলাইন অথবা অফলাইন। অফলাইনে আবেদন করতে চাইলে প্রথমে Ayushman Bharat Application Form সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর আগামী ১৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত আয়োজিত জন কল্যাণ শিবিরে উপস্থিত হয়ে ফর্ম জমা দেওয়া যাবে, যেখানে আধিকারিকরা আবেদন প্রক্রিয়ায় সরাসরি সহায়তা করবেন। আবেদন করার আগে প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখলে কাজ আরও সহজ হবে। আপনাদের সুবিধার জন্য আবেদন ফর্মের PDF নিচের লিংক থেকে ডাউনলোড করে নিতে পারেন।
আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে জেনে নেই
আয়ুষ্মান ভারত প্রকল্পে আবেদন করার সময় কয়েকটি প্রয়োজনীয় নথি আগে থেকে প্রস্তুত রাখা ভালো। সাধারণভাবে আবেদনকারীর আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড এবং প্যান কার্ড প্রয়োজন হতে পারে। পাশাপাশি প্যান কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর এবং আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা সক্রিয় মোবাইল নম্বর সচল থাকা গুরুত্বপূর্ণ, কারণ আবেদন যাচাই বা OTP ভেরিফিকেশনের সময় এগুলির প্রয়োজন হতে পারে।
কবে এই কার্ড পাবেন?
ক্যাম্পে আবেদন ফর্ম জমা দেওয়ার পর সরকারি আধিকারিকরা আপনার দেওয়া তথ্য ও জমা করা নথিপত্র যাচাই করবেন। এই যাচাই প্রক্রিয়ায় আবেদনকারীর যোগ্যতা, নথির সঠিকতা এবং প্রয়োজনীয় তথ্য মিলিয়ে দেখা হবে। যাচাই সম্পূর্ণ হওয়ার পর যদি আপনি প্রকল্পের শর্ত অনুযায়ী যোগ্য বলে বিবেচিত হন, তাহলে সরকারি নিয়ম মেনে পরবর্তী ধাপে আপনার নামে কার্ড ইস্যু বা সুবিধা প্রদানের ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য যে, যাঁরা CAA বা ট্রাইব্যুনালে আবেদন করেছে তাঁরাও আবেদন করতে পারবে তবে তাদের মামলা বিচারাধীন থাকলে আবেদন যাচাইয়ের সময় তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে।
