Bajaj Finserv Scholarship 2026: ১০ লাখ টাকা পর্যন্ত স্কলারশিপ, Apply Online

-

তামান্না খান, কলকাতাঃ দরিদ্র ও মেধাবী পড়ুয়াদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে এবার পাশে দাঁড়িয়েছে দেশের অন্যতম পরিচিত আর্থিক প্রতিষ্ঠান বাজাজ ফিনসার্ভ। সংস্থার তরফে চালু করা ‘বাজাজ ফিনসার্ভ স্কলারশিপ প্রোগ্রাম’-এর মাধ্যমে যোগ্য শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তা দেওয়া হয়। এই স্কলারশিপের আওতায় সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ রয়েছে। ন্যূনতম উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ পড়ুয়ারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে স্কলারশিপের পার্টনার ওয়েবসাইট Buddy4Study-এর মাধ্যমে। কারা আবেদন করতে পারবেন, কী কী যোগ্যতা লাগবে, কত টাকা স্কলারশিপ পাওয়া যাবে এবং কীভাবে আবেদন করবেন—এই সংক্রান্ত যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন আজকের প্রতিবেদনে।

বাজাজ ফিনসার্ভ স্কলারশিপ প্রোগ্রাম ২০২৬

স্কলারশিপের নামবাজাজ ফিনসার্ভ স্কলারশিপ প্রোগ্রাম
উদ্যোক্তাবাজাজ ফিনসার্ভ।
সুবিধাভোগীস্নাতক ও স্নাতকোত্তর কোর্সের পড়ুয়ারা।
টাকার পরিমানসর্বোচ্চ ১০ লাখ টাকা।
আবেদনের মাধ্যমঅনলাইন।
অফিসিয়াল ওয়েবসাইটwww.buddy4study.com

বাজাজ ফিনসার্ভ স্কলারশিপ প্রোগ্রাম যোগ্যতা

বাজাজ ফিনসার্ভ স্কলারশিপ প্রোগ্রামে আবেদন করার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। আবেদনকারীকে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম ৭৫% নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি বর্তমানে কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে পড়াশোনা করতে হবে। আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ১৫ লাখ টাকার বেশি হওয়া যাবে না। এছাড়াও বাজাজ ফিনসার্ভ বা Buddy4Study-তে কর্মরত কোনও কর্মীর ছেলে বা মেয়ে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না।

- Advertisement -

কোন কোন কোর্সে স্কলারশিপ পাওয়া যায়?

এই স্কলারশিপ মূলত ম্যানেজমেন্ট এবং ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের জন্য দেওয়া হয়। ম্যানেজমেন্ট বিভাগের পড়ুয়াদের PGP, PGDM বা MBA কোর্সে ভর্তি থাকতে হবে। অন্যদিকে, ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা B.E, B.Tech, M.E বা M.Tech কোর্সে পড়াশোনা করলে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

Bajaj Finserv Scholarship Amount

কোর্সের নামটাকার পরিমাণ
B.E/ B.Tech২ লাখ টাকা পর্যন্ত
M.E/ M. Tech১.৫ লাখ টাকা পর্যন্ত
PGP/ PGDM/ MBA৫-১০ লাখ টাকা

বাজাজ ফিনসার্ভ স্কলারশিপে আবেদন করার সময় কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র জমা দিতে হবে। এর মধ্যে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড অথবা অন্য কোনও বৈধ সরকারি পরিচয়পত্র, পরিবারের আয়ের শংসাপত্র, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট থাকতে হবে। পাশাপাশি চলতি শিক্ষাবর্ষে কলেজে ভর্তির প্রমাণপত্র, কলেজের ফি স্ট্রাকচার বা ফি রসিদ এবং স্কলারশিপের টাকা পাওয়ার জন্য ব্যাঙ্ক পাসবুকের প্রথম পাতার কপি অথবা বাতিল চেক জমা দিতে হবে।

- Advertisement -

Bajaj Finserv Scholarship Apply Online

  • প্রথমে ব্রাউজারে www.buddy4study.com/page/bajaj-finserv-scholarship-program পেজটি খুলুন।
  • Apply Now তে ক্লিক করুন।
  • অ্যাকাউন্ট থাকলে রেজিস্টার্ড ইমেল আইডি বা মোবাইল নম্বর দিয়ে লগইন করুন। নতুন ব্যবহারকারী হলে ‘Register‘ অপশনে গিয়ে নিজের নাম, মোবাইল নম্বর এবং ইমেল দিয়ে নতুন অ্যাকাউন্ট তৈরি করুন।
  • লগইন করার পর বাজাজ ফিনসার্ভ স্কলারশিপের ‘Apply Now‘ বোতামে ক্লিক করুন।
  • Start Application‘ বোতামে ক্লিক করে আবেদনপত্রে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, যোগাযোগের ঠিকানা এবং পারিবারিক আয়ের বিবরণ নির্ভুলভাবে লিখুন।
  • প্রয়োজনীয় সমস্ত নথির স্ক্যান কপি আপলোড করুন।
  • Preview‘ অপশনে গিয়ে সমস্ত তথ্য একবার ভালো করে মিলিয়ে নিন। সব ঠিক থাকলে ‘Submit‘ বোতামে ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন।

Breaking News