৩ বছর নতুন মদের দোকান বন্ধ! বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

সাদিকুল খান, কলকাতাঃ মদের নেশার কারণে অনেক পরিবারেই অশান্তি থেকে শুরু করে নানা ধরনের সামাজিক সমস্যা তৈরি হয়। সেই পরিস্থিতি মোকাবিলায় বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। সরকারি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগামী তিন বছর রাজ্যে নতুন কোনও মদের দোকান খোলার জন্য নতুন ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়া হবে না। অর্থাৎ এই সময়ের মধ্যে নতুন করে মদের ব্যবসা শুরু করার সুযোগ থাকছে না। মুখ্যমন্ত্রীর তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। শুধু মদ নয়, আফিম, গাঁজার মতো মাদকদ্রব্যের ক্ষেত্রেও কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছে সরকার।

- Advertisement -

তিন বছর খোলা যাবে না নতুন মদের দোকান

মদাসক্তি থেকে সমাজকে দূরে রাখতে বিশেষ পদক্ষেপের কথা জানিয়েছে ওড়িশা সরকার। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি স্পষ্ট জানিয়েছেন, আগামী তিন বছর রাজ্যে নতুন করে কোনও মদের দোকান খোলার অনুমতি দেওয়া হবে না। রবিবার ওড়িশা পুলিশ কমিশনারেটের উদ্যোগে আয়োজিত জনসচেতনতামূলক কর্মসূচি ‘জীবন জিন্দাবাদ 2.0’-এ বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মদ্যপানের ক্ষতি শুধু একজন ব্যক্তির মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব পড়ে তাঁর পরিবার এবং বৃহত্তর সমাজের উপরও।

আরও পড়ুন: বাংলায় নতুন ৪ বিমানবন্দর! আজই হবে চুক্তি, বড় পদক্ষেপ ‘ডবল ইঞ্জিন সরকারের

- Advertisement -

ওই অনুষ্ঠানেই ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি মদ্যপানের ক্ষতিকর প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁর দাবি, মদ্যপানের কারণে প্রতি বছর আড়াই লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়। পাশাপাশি মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে মৃত্যুর ক্ষেত্রে ওড়িশা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বলেও তিনি জানান। এই পরিস্থিতি মোকাবিলায় ওড়িশা পুলিশ এবং রাজ্যের আবগারি দপ্তরকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

- Advertisement -

এদিন ওড়িশার মুখ্যমন্ত্রী আগামী তিন বছর নতুন মদের দোকান খোলার উপর নিষেধাজ্ঞার কথা জানানোর পাশাপাশি অবৈধ মদের কারবার এবং ভেজাল মদ বিক্রির বিরুদ্ধেও প্রশাসনকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। একইসঙ্গে স্কুল ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে যাতে কোনও মদের দোকান না থাকে, সেদিকেও নজর দেওয়ার কথা জানান তিনি। এর পাশাপাশি ওড়িশায় পান, গুটখা এবং পান মশলার বিক্রিতেও নিষেধাজ্ঞা জারি করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

Sadikul Khan
Sadikul Khanhttps://jknews24.in/
আমি সাদিকুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। শিক্ষা ও রাজনীতির খবর নিয়ে চর্চা ও লেখালেখি করতে বিশেষ আগ্রহী। তবে এই দুই ক্ষেত্রের পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও লেখার অভিজ্ঞতা রয়েছে। পাঠকের কাছে সহজ ও তথ্যভিত্তিকভাবে খবর তুলে ধরাই আমার অন্যতম লক্ষ্য। কাজের বাইরে অবসর সময়ে রহস্য ও রোমাঞ্চধর্মী গল্পের বই পড়তে ভালোবাসি। মেল- hdmoviekey@gmail.com
Breaking News