ব্যাঙ্ক অফ বরোদায় ১১০০ শূন্যপদ, ১৬ অক্টোবর পর্যন্ত আবেদন

তামান্না খান, কলকাতাঃ ব্যাঙ্কে চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য রয়েছে বড় সুযোগ। Bank of Baroda-তে Wealth Executive এবং Credit Analyst পদে মোট ১১০০ জনকে নিয়োগ করা হবে। এর মধ্যে Wealth Executive পদে ১০০০টি এবং Credit Analyst পদে ১০০টি শূন্যপদ রয়েছে। ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ বাড়িয়ে ১৬ অক্টোবর ২০২৬ করা হয়েছে। আপনিও যদি এই পদগুলিতে আবেদন করতে চান, তাহলে আবেদনের পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন এবং অন্যান্য প্রয়োজনীয় শর্তগুলি আগে জেনে নিন।

- Advertisement -

শিক্ষাগত যোগ্যতা

Wealth Executive পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। পাশাপাশি NISM-এর সংশ্লিষ্ট শংসাপত্র অথবা Insurance Institute of India-এর IC 38 শংসাপত্রের মতো নির্দিষ্ট পেশাগত সার্টিফিকেটের অন্তত একটি থাকতে হবে। ব্যাংকিং, অর্থনীতি, বিপণন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি, ডিপ্লোমা বা MBA থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। তবে শুধু শিক্ষাগত যোগ্যতা থাকলেই হবে না, Wealth Management বা Wealth Product বিক্রির কাজে অন্তত ২ বছরের অভিজ্ঞতাও প্রয়োজন। অন্যদিকে, Credit Analyst পদের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে এবং প্রার্থীকে Chartered Accountant (CA) হতে হবে। পাশাপাশি কোনও Scheduled Commercial Bank-এ অন্তত ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। কর্পোরেট ঋণ সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

বয়সসীমা

হিসাব করা হবে ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অনুযায়ী। Wealth Executive পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২২ থেকে ৩২ বছরের মধ্যে। অন্যদিকে, Credit Analyst পদের ক্ষেত্রে বয়সসীমা ২১ থেকে ৩৩ বছর। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন। তফসিলি জাতি (SC) ও উপজাতি (ST) প্রার্থীদের সর্বোচ্চ ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণি (OBC) প্রার্থীদের সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হবে। বিশেষভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রেও সংশ্লিষ্ট সরকারি নিয়ম অনুযায়ী অতিরিক্ত বয়সের ছাড় প্রযোজ্য হবে।

- Advertisement -

বেতন কত?

নিয়োগের পর পদ অনুযায়ী বেতন কাঠামো আলাদা হবে। Wealth Executive পদে মাসিক মূল বেতন শুরু হচ্ছে ৪৮,৪৮০ টাকা থেকে এবং অভিজ্ঞতা ও বেতন কাঠামো অনুযায়ী তা সর্বোচ্চ ৮৫,৯২০ টাকা পর্যন্ত হতে পারে। অন্যদিকে, Credit Analyst পদে মাসিক মূল বেতন শুরু হবে ৬৪,৮২০ টাকা থেকে, যা সর্বোচ্চ ৯৩,৯৬০ টাকা পর্যন্ত যেতে পারে। এর পাশাপাশি ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী প্রার্থীরা বিভিন্ন ধরনের ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাও পাবেন।

- Advertisement -

কবে থেকে আবেদন?

এই নিয়োগে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল ৪ সেপ্টেম্বর ২০২৬ থেকে। প্রথমে আবেদনের শেষ তারিখ ছিল ২৪ সেপ্টেম্বর, তবে পরে সেই সময়সীমা বাড়িয়ে ১৬ অক্টোবর ২০২৬ করা হয়েছে। ফলে যোগ্য প্রার্থীদের কাছে এখনও আবেদন করার সুযোগ রয়েছে। যারা এখনও আবেদন করেননি, তাঁরা শেষ তারিখের আগে অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন।

কীভাবে আবেদন করবেন?

আবেদন করতে হবে অনলাইনে।

  • প্রথমে ব্যাঙ্ক অফ বরোদার সরকারি ওয়েবসাইটে গিয়ে ‘ক্যারিয়ার’ বিভাগে যেতে হবে।
  • সেখানে সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি ও আবেদন করার লিঙ্ক পাওয়া যাবে।
  • এরপর নিজের নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, বয়স, কাজের অভিজ্ঞতা-সহ প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে।
  • প্রয়োজনীয় নথি ও ছবি আপলোড করে আবেদন ফি জমা দিতে হবে।
  • আবেদন সম্পূর্ণ হওয়ার পরে আবেদনপত্রের একটি কপি ডাউনলোড করে নিজের কাছে রেখে দেওয়া ভালো।
Tamanna Khan
Tamanna Khanhttps://jknews24.in/
আমি তামান্না খান। গত তিন বছর ধরে ডিজিটাল নিউজ মিডিয়ায় কনটেন্ট রাইটার হিসেবে কাজ করছি। সরকারি প্রকল্প, শিক্ষা এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখিতে আমার বিশেষ অভিজ্ঞতা রয়েছে। সহজ, তথ্যভিত্তিক ও পাঠকবান্ধব ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার লেখার মূল লক্ষ্য। মেল- pinkykhan342166@gmail.com
Breaking News