বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে সিকিউরিটি অফিসার নিয়োগ, পরীক্ষা ছাড়াই চাকরি, বেতন ৩০ হাজার

-

তামান্না খান, কলকাতাঃ চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। নদিয়ার মোহনপুরের বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় (বিসিকেভি)-তে চুক্তিভিত্তিক সিকিউরিটি অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। সম্প্রতি এই মর্মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সম্পূর্ণ অস্থায়ী ও চুক্তিভিত্তিক এই নিয়োগে প্রার্থীদের কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী বেছে নেওয়া হবে।

কারা আবেদন করতে পারবেন?

আগ্রহী প্রার্থীদের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাস হতে হবে। পাশাপাশি, কোনো সরকারি বা আধা-সরকারি সংস্থায় অন্তত ৫০০ জন নিরাপত্তাকর্মীর তদারকি, নিয়ন্ত্রণ ও পরিচালনার ক্ষেত্রে ন্যূনতম ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। এই পদের জন্য প্রার্থীদের সর্বনিম্ন বয়স ৩০ বছর হতে হবে।

- Advertisement -

কিভাবে যোগাযোগ করবেন ও আবেদন করতে হবে

এই পদের জন্য কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না। আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২টা থেকে নদিয়ার মোহনপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উপাচার্যের সচিবালয়ে সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে। ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্র, বায়োডেটা, প্রয়োজনীয় মূল নথিপত্র এবং সেগুলির ফটোকপি সঙ্গে নিয়ে ইন্টারভিউ শুরুর অন্তত এক ঘণ্টা আগে নির্ধারিত স্থানে পৌঁছতে হবে।

Bidhan Chandra Krishi Viswavidyalaya Security Officer Recruitment Notification 2026: PDF Download 

Tamanna Khan
Tamanna Khanhttps://jknews24.in/
আমি তামান্না খান। গত তিন বছর ধরে ডিজিটাল নিউজ মিডিয়ায় কনটেন্ট রাইটার হিসেবে কাজ করছি। সরকারি প্রকল্প, শিক্ষা এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখিতে আমার বিশেষ অভিজ্ঞতা রয়েছে। সহজ, তথ্যভিত্তিক ও পাঠকবান্ধব ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার লেখার মূল লক্ষ্য। মেল- pinkykhan342166@gmail.com
Breaking News