Homeচাকরি খবরBECIL Recruitment 2026: দিল্লি মেট্রোর জন্য কর্মী নিয়োগ, কীভাবে আবেদন করবেন

BECIL Recruitment 2026: দিল্লি মেট্রোর জন্য কর্মী নিয়োগ, কীভাবে আবেদন করবেন

-

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (BECIL Recruitment 2026)-এ চাকরির সুযোগ সামনে এসেছে। এই মর্মে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে সম্প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, চুক্তির ভিত্তিতে দিল্লি মেট্রো ইন্টারন্যাশনাল লিমিটেড-এ কর্মী নিয়োগ করা হবে। যারা সরকারি সংস্থার অধীনে চাকরির সুযোগ খুঁজছেন, তাঁদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে।

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)-এর তরফে ম্যানেজার বা অ্যাডমিন পদে কর্মী নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে প্রথমে এক বছরের জন্য নিয়োগ করা হলেও প্রয়োজন অনুযায়ী সেই মেয়াদ বাড়ানো হতে পারে। নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ৯৬,৬০০ টাকা করে বেতন দেওয়া হবে। আবেদন করার জন্য প্রার্থীকে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। পাশাপাশি অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। আবেদনকারীর বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে। এছাড়া অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা ও শর্তাবলি জানতে প্রার্থীদের অবশ্যই মূল বিজ্ঞপ্তিটি বিস্তারিতভাবে দেখে নিন।

- Advertisement -
আরও পড়ুন: CNCI-তে চাকরির সুযোগ! জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ

আবেদন করবেন কী ভাবে? (BECIL Recruitment 2026)

আবেদন করতে হলে প্রার্থীকে প্রথমে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড-এর ওয়েবসাইটে (https://www.becil.com/) যেতে হবে। সেখানে ‘হোমপেজ’ থেকে ‘Career’ বিভাগে গেলেই সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা অনুযায়ী আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আগামী ১৫ মে আবেদন জমা দেওয়ার শেষ দিন। যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শর্তাবলি সম্পর্কে বিস্তারিত জানতে প্রার্থীদের অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

- Advertisement -
- Advertisement -
Breaking News
- Advertisement -
Related Stories
- Advertisement -