ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! আজ দক্ষিণবঙ্গের ৬ জেলায় বৃষ্টির সম্ভাবনা, আজকের আবহাওয়া

-

জানারুল খান, কলকাতাঃ বাংলার আবহাওয়ার ফের বদল ঘটেছে। মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি রয়েছে। বজ্রপাতের আশঙ্কাও থাকছে। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজ থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমবে। যদিও আবহাওয়া পুরোপুরি শুষ্ক হয়ে যাবে না। অন্যদিকে, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনাও রয়েছে।

আজকের আবহাওয়া

বিভিন্ন আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস অনুযায়ী, ২৪ থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। এমনকি, পরিস্থিতি অনুকূল থাকলে তা আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে। এর প্রভাবে পূর্ব ও মধ্য ভারতের কিছু অংশে আরও এক দফা ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে, সিস্টেমটি ঠিক কতটা শক্তিশালী হবে এবং শেষ পর্যন্ত কোন পথে এগোবে, তা নিয়ে এখনও যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। বর্তমান মডেলের পূর্বাভাস অনুযায়ী, এটি প্রথমে উত্তর-পশ্চিম দিকে ওড়িশার দিকে এগিয়ে যেতে পারে। এরপর দক্ষিণ ছত্তিশগড় ও বিহারের কিছু অংশের ওপর দিয়ে অতিক্রম করার সম্ভাবনাও রয়েছে।

- Advertisement -

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই জেনে নেওয়া যাক আজ সারাদিন সমগ্র দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। উল্লেখিত জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে।

আবহাওয়ার বর্তমান পরিস্থিতি অনুযায়ী, মৌসুমী অক্ষরেখাটি এখন নালিয়া, দক্ষিণ-পূর্ব রাজস্থান ও সংলগ্ন উত্তর গুজরাটের উপর থাকা নিম্নচাপের কেন্দ্রস্থল থেকে রাজগড়, দামোহ, পেন্দ্রা রোড, রাউরকেল্লা ও দিঘার উপর দিয়ে বিস্তৃত হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত হয়েছে। পাশাপাশি, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর, সংলগ্ন উত্তর ওড়িশা এবং পশ্চিমমধ্য উপকূলের উপর একটি ঊর্ধ্ব বায়ুমণ্ডলীয় ঘূর্ণাবর্তও অবস্থান করছে। এটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ থেকে ৩.১ কিলোমিটার উচ্চতায় রয়েছে।

- Advertisement -

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া নিয়ে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এদিন দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

- Advertisement -

আগামীকালের আবহাওয়া

বুধবার থেকে উত্তরবঙ্গে ফের ব্যাপক দুর্যোগের আশঙ্কা রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও আলিপুরদুয়ার ও কালিম্পঙ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এদিন উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে।

JANARUL KHAN
JANARUL KHANhttps://jknews24.in/
আমি জানারুল খান। গত তিন বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছি। এর মধ্যে দেড় বছরেরও বেশি সময় ধরে JKNews24-এর সঙ্গে কাজ করছি। দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা, সাম্প্রতিক বিষয় এবং গুরুত্বপূর্ণ খবর নিয়ে চর্চা ও বিশ্লেষণ করতে আগ্রহী। নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সহজ ও পাঠকবান্ধব ভাষায় সংবাদ তুলে ধরাই আমার কাজের অন্যতম লক্ষ্য।
Breaking News