ভগিনী নিবেদিতা স্কিম: কলেজ ছাত্রীদের ৩ বছরে ৫০ হাজার টাকা মিলবে

তামান্না খান, কলকাতাঃ রাজ্যের কলেজ পড়ুয়া মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহ দিতে বড় উদ্যোগ নিল সরকার। চালু হল ‘ভগিনী নিবেদিতা স্কিম’, যা ‘ভগিনী নিবেদিতা স্কলারশিপ’ নামেও পরিচিত। এই প্রকল্পের আওতায় স্নাতক স্তরে পড়াশোনা করা যোগ্য অবিবাহিত ছাত্রীদের মোট ৫০,০০০ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে। সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, প্রকল্পটিতে ইতিমধ্যেই মন্ত্রিসভার অনুমোদন মিলেছে। খুব শীঘ্রই এই স্কলারশিপের জন্য অনলাইন পোর্টাল চালু করা হবে।

- Advertisement -

কলেজ ছাত্রীদের জন্য ‘ভগিনী নিবেদিতা স্কিম’ চালু

স্কলারশিপের নামভগিনী নিবেদিতা স্কলারশিপ।
প্রদানকারীপশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
প্রথম ঘোষণারাজ্য বাজেট ২০২৬।
সুবিধাভোগীস্নাতক স্তরের ছাত্রীরা।
টাকার পরিমানমোট ৫০ হাজার টাকা।
অফিসিয়াল স্ট্যাটাসঅনুমোদন মিলেছে, শীঘ্রই চালু হবে।

কোন বর্ষে কত টাকা পাবেন ছাত্রীরা?

ভগিনী নিবেদিতা স্কলারশিপের আওতায় এককালীন ৫০,০০০ টাকা নয়, বরং ধাপে ধাপে এই আর্থিক সহায়তা দেওয়া হবে। প্রথম বর্ষের শেষে ১৭,০০০ টাকা, দ্বিতীয় বর্ষের শেষে ১৭,০০০ টাকা এবং তৃতীয় বর্ষের শেষে ১৬,০০০ টাকা দেওয়া হবে। অর্থাৎ স্নাতক কোর্সের তিন বছর শেষে একজন যোগ্য ছাত্রী মোট ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন।

কারা আবেদনের যোগ্য?

ভগিনী নিবেদিতা স্কলারশিপের সুবিধা পেতে আবেদনকারীদের কয়েকটি শর্ত পূরণ করতে হবে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রাজ্যের কোনও অনুমোদিত কলেজ বা বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে নিয়মিত পড়াশোনা করতে হবে। পাশাপাশি ছাত্রীকে অবিবাহিত হতে হবে এবং তাঁর নিজের নামে আধার-সংযুক্ত ও সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক।

- Advertisement -

আবেদনের জন্য প্রয়োজনীয় নথি

ভগিনী নিবেদিতা স্কলারশিপে আবেদন করার সময় কয়েকটি গুরুত্বপূর্ণ নথি প্রস্তুত রাখতে হবে। এর মধ্যে আধার কার্ড বা ভোটার কার্ড, উচ্চমাধ্যমিকের মার্কশিট ও অ্যাডমিট কার্ড, চলতি শিক্ষাবর্ষে কলেজে ভর্তির রসিদ বা ফি রিসিপ্ট, বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা জন্ম শংসাপত্র, প্রযোজ্য ক্ষেত্রে পারিবারিক আয়ের শংসাপত্র, পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং নিজের সক্রিয় ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতার কপি।

- Advertisement -

কিভাবে আবেদন করতে হবে?

রাজ্য সরকারের পক্ষ থেকে খুব শীঘ্রই এই প্রকল্পের জন্য একটি আলাদা অনলাইন পোর্টাল চালু করা হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে নির্দিষ্ট ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। আবেদন জমার পর সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষা দপ্তরের ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হলেই টাকা অ্যাকাউন্টে পাঠানো হবে।

Tamanna Khan
Tamanna Khanhttps://jknews24.in/
আমি তামান্না খান। গত তিন বছর ধরে ডিজিটাল নিউজ মিডিয়ায় কনটেন্ট রাইটার হিসেবে কাজ করছি। সরকারি প্রকল্প, শিক্ষা এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখিতে আমার বিশেষ অভিজ্ঞতা রয়েছে। সহজ, তথ্যভিত্তিক ও পাঠকবান্ধব ভাষায় গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার লেখার মূল লক্ষ্য। মেল- pinkykhan342166@gmail.com
Breaking News